হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শারীরিক অবস্থার উন্নতি: বাসায় ফিরলেন মাহবুবুর রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ মে ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৬ মে – ৬ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির নেতা ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব) মাহবুবুর রহমান। শুক্রবার (৫ মে) তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়।

শনিবার(৬ মে) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তিনি বলেন, উনার কিছু শারীরিক অসুস্থতা ছিল তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখন ভালো আছেন। গতকাল বাসায় নিয়ে আসা হয়েছে। এখন বাসায় রেস্টে আছেন।

গত ৩০ এপ্রিল রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় মাহবুবুর রহমানকে। তখন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, মাহবুবুর রহমান হার্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে সিএমএইচ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে।

মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের পরেই বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সাবেক এই সেনাপ্রধান। কিন্তু বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মাহবুবুর রহমানের স্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীরের বড় বোন।

মাহবুবুর রহমান ১৯৯৬ সালের ২০ মে বাংলাদেশ সেনাবাহিনীর দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৩ ডিসেম্বর ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হওয়ার পর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরও দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শারীরিক অবস্থার উন্নতি: বাসায় ফিরলেন মাহবুবুর রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শারীরিক অবস্থার উন্নতি: বাসায় ফিরলেন মাহবুবুর রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ মে ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ মে – ৬ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির নেতা ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব) মাহবুবুর রহমান। শুক্রবার (৫ মে) তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। শনিবার(৬ মে) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন। তিনি বলেন, উনার কিছু শারীরিক অসুস্থতা ছিল তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখন ভালো আছেন। গতকাল বাসায় নিয়ে আসা হয়েছে। এখন বাসায় রেস্টে আছেন। গত ৩০ এপ্রিল রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় মাহবুবুর রহমানকে। তখন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, মাহবুবুর রহমান হার্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে সিএমএইচ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের পরেই বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সাবেক এই সেনাপ্রধান। কিন্তু বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মাহবুবুর রহমানের স্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীরের বড় বোন। মাহবুবুর রহমান ১৯৯৬ সালের ২০ মে বাংলাদেশ সেনাবাহিনীর দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৩ ডিসেম্বর ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হওয়ার পর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরও দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×