হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দেওয়া সেই শিক্ষিকা মাহেরীন পেলেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ১৬ এপ্রিল – সমাজসেবা ও জনসেবা ক্ষেত্রে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ২০২৬ এ ভূষিত হয়েছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের হাতে এই পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মাহেরীন চৌধুরীর পক্ষে পদক গ্রহণ করেন তার স্বামী মনসুর হেলাল।

উল্লেখ্য যে গত ২০২৫ সালের জুলাই মাসে উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনে আছড়ে পড়লে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে নিজের জীবনের পরোয়া না করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন মাহেরীন চৌধুরী। ওই দিন রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নীলফামারীর জলঢাকা উপজেলার কৃতি সন্তান মাহেরীন চৌধুরীর এই অসামান্য ত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতেই তাকে এই রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দেওয়া সেই শিক্ষিকা মাহেরীন পেলেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দেওয়া সেই শিক্ষিকা মাহেরীন পেলেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ এপ্রিল – সমাজসেবা ও জনসেবা ক্ষেত্রে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ২০২৬ এ ভূষিত হয়েছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের হাতে এই পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মাহেরীন চৌধুরীর পক্ষে পদক গ্রহণ করেন তার স্বামী মনসুর হেলাল।উল্লেখ্য যে গত ২০২৫ সালের জুলাই মাসে উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনে আছড়ে পড়লে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে নিজের জীবনের পরোয়া না করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন মাহেরীন চৌধুরী। ওই দিন রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নীলফামারীর জলঢাকা উপজেলার কৃতি সন্তান মাহেরীন চৌধুরীর এই অসামান্য ত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতেই তাকে এই রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×