হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিবচরে নির্বাচনী প্রচারে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মী, গ্রেপ্তার দাবিতে থানায় বিক্ষোভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন


মাদারীপুর, ৫ ফেব্রুয়ারি – মাদারীপুরের শিবচর উপজেলায় নির্বাচনী প্রচারে প্রকাশ্যে দেখা যায় দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। এই খবর ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেপ্তারের দাবিতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিবচর থানায় ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ‘শিবচরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ বলে পরিচয় দেন।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

মাদারীপুর-১ (শিবচর) আসনের নির্বাচনী উঠান বৈঠকে দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন আলোচিত নেতাকে দেখা যায়।

এ সময় আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এবং ধানের শীষ প্রতীকে ভোট চাইছিলেন। এর পরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।

পুলিশ ও বিক্ষোভকারীদের সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে এসে আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে—এমন অভিযোগ তোলেন শিবচরের ‘জুলাই যোদ্ধারা’। পরে তারা একত্র হয়ে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিক্ষোভকারীরা নিজেদের জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় হয়েছেন, তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি জানান, তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শিবচরে নির্বাচনী প্রচারে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মী, গ্রেপ্তার দাবিতে থানায় বিক্ষোভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিবচরে নির্বাচনী প্রচারে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মী, গ্রেপ্তার দাবিতে থানায় বিক্ষোভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মাদারীপুর, ৫ ফেব্রুয়ারি – মাদারীপুরের শিবচর উপজেলায় নির্বাচনী প্রচারে প্রকাশ্যে দেখা যায় দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। এই খবর ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেপ্তারের দাবিতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিবচর থানায় ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ‘শিবচরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ বলে পরিচয় দেন।মাদারীপুর-১ (শিবচর) আসনের নির্বাচনী উঠান বৈঠকে দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন আলোচিত নেতাকে দেখা যায়।এ সময় আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এবং ধানের শীষ প্রতীকে ভোট চাইছিলেন। এর পরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।পুলিশ ও বিক্ষোভকারীদের সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে এসে আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে—এমন অভিযোগ তোলেন শিবচরের ‘জুলাই যোদ্ধারা’। পরে তারা একত্র হয়ে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিক্ষোভকারীরা নিজেদের জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় হয়েছেন, তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি জানান, তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×