হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিমুল বিশ্বাস-সোহেলসহ ৭৭ জনের মামলার রায় আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্য তারিখ ছিল। ওইদিন বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ও বিভিন্ন যানবাহনের ভাঙ্গচুর চালায়। এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে।

এর আগে গত ২১ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই তারিখ ধার্য করেন। ওই দিনও রায়ের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন।

মামলার অভিযোগ বলা হয়েছে, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্য তারিখ ছিল। ওই দিন তিনি পুরান ঢাকার বকশীবাজারস্থ সরকারি আলিয়া মাদরাসা মাঠে হাজিরা দেন। দুপুর ২টা ২০ মিনিটে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ওই এলাকার চারদিক থেকে লাঠিসোটাসহ মিছিলসহ আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

পুলিশ তাদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তারা তা না শুনে পুলিশের মাইক্রোবাস ভাঙচুর করে। এছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে।

এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার এসআই মোফাখখারুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে শাহবাগ থানার এসআই শাহ আলম মিয়া ২০১৮ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিমুল বিশ্বাস-সোহেলসহ ৭৭ জনের মামলার রায় আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিমুল বিশ্বাস-সোহেলসহ ৭৭ জনের মামলার রায় আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্য তারিখ ছিল। ওইদিন বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ও বিভিন্ন যানবাহনের ভাঙ্গচুর চালায়। এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে।এর আগে গত ২১ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই তারিখ ধার্য করেন। ওই দিনও রায়ের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন।মামলার অভিযোগ বলা হয়েছে, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্য তারিখ ছিল। ওই দিন তিনি পুরান ঢাকার বকশীবাজারস্থ সরকারি আলিয়া মাদরাসা মাঠে হাজিরা দেন। দুপুর ২টা ২০ মিনিটে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ওই এলাকার চারদিক থেকে লাঠিসোটাসহ মিছিলসহ আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।পুলিশ তাদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তারা তা না শুনে পুলিশের মাইক্রোবাস ভাঙচুর করে। এছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে।এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার এসআই মোফাখখারুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে শাহবাগ থানার এসআই শাহ আলম মিয়া ২০১৮ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×