শিশু সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, যুবসমাজ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
সোমবার (১৭ আগস্ট) সকালে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে কক্সবাজারের সংকটাপন্ন জনগোষ্ঠীর জন্য বহুখাতভিত্তিক পুনরুদ্ধার ও ক্ষমতায়ন সহায়তা প্রকল্পের আওতায় শিশু সুরক্ষা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এ সংলাপের আয়োজন করে। সহযোগী সংস্থা ছিল ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।
প্রকল্পটি অর্থায়ন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও এনজিও প্রতিনিধি সিফাত মুহাম্মদ ফজলে রাব্বি।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরসির শিশু সুরক্ষা ম্যানেজার রুহুল আমিন। সঞ্চালনা করেন ইপসার উপজেলা ম্যানেজার ফরহাদ উদ্দিন চৌধুরী।স্বাগত বক্তব্য দেন ইপসার প্রজেক্ট অফিসার পলাশ ভট্টাচার্য।
ইউএনও পান্না আক্তার বলেন, শিশু সুরক্ষা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে পাওয়া তথ্য স্থানীয় বাস্তবতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এসব তথ্যের আলোকে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।
সভায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সিবিসিপিসি কমিটির সদস্য, শিক্ষক, যুবসমাজ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন অংশ নেন।
- উখিয়ায় কোটি টাকার বাজার নিলাম: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, অসুন্দর হাট-বাজার
- ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উখিয়ায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ ইউএনও পান্না আক্তারের সম্পর্কিত তথ্য কী?
উত্তর: শিশু সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, যুবসমাজ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন