হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান আগ্নেয়াস্ত্রসহ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন

কুতুবদিয়ার বড়খোপ এলাকায় অভিযান চালিয়ে ০৮টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধারসহ শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন ও তার দুই সহযোগীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ সদস্যরা।

বুধবার (১ ফেব্রুয়ারি ২০২৩) কুতুবদিয়া বড়খোপ এলাকার মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউ গাছের নিচ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান কুতুবদিয়া শিকদার পাড়া এলাকার শাহাবুদ্দিন এর ছেলে মোশারফ হোসেন(২৮), কুতুবদিয়া সন্দীপ পাড়া এলাকার নুরুল আবছার এর ছেলে মোঃ আজিজ(২৩), কুতুবদিয়া শিকদার পাড়া এলাকার মোঃ জাবেদ আহম্মেদ এর ছেলে মোঃ রবিউল হাসান(২০)।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে চট্টগ্রাম র‍্যাব – ৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) নুরুল আবছার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান, কুতুবদিয়ার বড়খোপ মুক্তমঞ্চ এলাকায় অস্ত্রসহ কয়েকজন জলদস্যু একত্রিত হওয়ার খবরে অভিযানে নামে র‍্যাব। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে তিন জলদস্যুকে আটক করা হয়। এ সময় মোশারফের কোমড় থেকে একটি অস্ত্র জব্দ করা হয়। এরপর অভিযুক্তদের দেওয়া তথ্যে শিকদার পাড়া এলাকার একটি ছাপড়া ঘরের ভেতর থেকে আরও সাতটি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নুরুল আবছার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় প্রভাব বিস্তার করে নিয়মিত চাঁদা নিয়ে আসছে।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান আগ্নেয়াস্ত্রসহ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান আগ্নেয়াস্ত্রসহ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুতুবদিয়ার বড়খোপ এলাকায় অভিযান চালিয়ে ০৮টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধারসহ শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন ও তার দুই সহযোগীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ সদস্যরা। বুধবার (১ ফেব্রুয়ারি ২০২৩) কুতুবদিয়া বড়খোপ এলাকার মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউ গাছের নিচ থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন, শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান কুতুবদিয়া শিকদার পাড়া এলাকার শাহাবুদ্দিন এর ছেলে মোশারফ হোসেন(২৮), কুতুবদিয়া সন্দীপ পাড়া এলাকার নুরুল আবছার এর ছেলে মোঃ আজিজ(২৩), কুতুবদিয়া শিকদার পাড়া এলাকার মোঃ জাবেদ আহম্মেদ এর ছেলে মোঃ রবিউল হাসান(২০)। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে চট্টগ্রাম র‍্যাব – ৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) নুরুল আবছার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান, কুতুবদিয়ার বড়খোপ মুক্তমঞ্চ এলাকায় অস্ত্রসহ কয়েকজন জলদস্যু একত্রিত হওয়ার খবরে অভিযানে নামে র‍্যাব। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে তিন জলদস্যুকে আটক করা হয়। এ সময় মোশারফের কোমড় থেকে একটি অস্ত্র জব্দ করা হয়। এরপর অভিযুক্তদের দেওয়া তথ্যে শিকদার পাড়া এলাকার একটি ছাপড়া ঘরের ভেতর থেকে আরও সাতটি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নুরুল আবছার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় প্রভাব বিস্তার করে নিয়মিত চাঁদা নিয়ে আসছে। আটককৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×