হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শুধুমাত্র সৌন্দর্য ও সৌভাগ্যের জন্য এগিয়ে যাচ্ছে রাশমিকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৮ মার্চ – বক্স অফিসে সাফল্যের ভিত্তিতে দীপিকা পাড়ুকোনকে টেক্কা দিতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার অভিনীত পাঁচটি ছবিই সুপারহিট। কিন্তু তারপরও নায়িকাকে নিয়ে নানা প্রশ্ন দর্শকের।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এ প্রসঙ্গে এক চলচ্চিত্রপ্রেমী বলেছেন, ‘ছবিতে রাশমিকার আলাদা করে কোনো প্রভাব থাকে না। তার অনেকগুলো হিট ছবি রয়েছে ঠিকই। কিন্তু তাকে আলাদা করে কেউ মনে রাখবে না। আবার তার অভিনীত চরিত্রগুলোও তেমন শক্তিশালী নয়। এ জন্য কারও প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে পারবেন না রাশমিকা।’

রেডিটেও রাশমিকার অভিনয় নিয়ে কাটাছেঁড়া হয়েছে। বিশেষ করে রাশমিকার সংলাপ বলার ধরন নিয়ে আপত্তি রয়েছে নেটিজেনদের। একজনের কথায়, ‘সংলাপ বলার ধরনের দিকে রাশমিকার মন দেওয়া উচিত। হয়তো চেষ্টা করলে পারবেন।’ আরেক সমালোচকের কথায়, ‘শুধুমাত্র সৌন্দর্য ও সৌভাগ্যের জন্য এগিয়ে যাচ্ছে রাশমিকা।’

তবে রাশমিকার অনুরাগীরা এসব দাবি মানতে নারাজ। তাদের কথায়, ‘ক্যারিয়ারের শুরুর দিকেই সাফল্য পেয়েছেন রাশমিকা। এখনও অনেক সময় রয়েছে। অভিনয়েও তিনি সকলকে চমকে দেবেন।’

উল্লেখ্য, দক্ষিণী বিনোদন দুনিয়ায় আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাশমিকা। ২০২১-এ ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে অভিনয়ের পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তারপরে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে নজর কাড়েন অভিনেত্রী।

এনএন


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শুধুমাত্র সৌন্দর্য ও সৌভাগ্যের জন্য এগিয়ে যাচ্ছে রাশমিকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শুধুমাত্র সৌন্দর্য ও সৌভাগ্যের জন্য এগিয়ে যাচ্ছে রাশমিকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৮ মার্চ – বক্স অফিসে সাফল্যের ভিত্তিতে দীপিকা পাড়ুকোনকে টেক্কা দিতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার অভিনীত পাঁচটি ছবিই সুপারহিট। কিন্তু তারপরও নায়িকাকে নিয়ে নানা প্রশ্ন দর্শকের।এ প্রসঙ্গে এক চলচ্চিত্রপ্রেমী বলেছেন, ‘ছবিতে রাশমিকার আলাদা করে কোনো প্রভাব থাকে না। তার অনেকগুলো হিট ছবি রয়েছে ঠিকই। কিন্তু তাকে আলাদা করে কেউ মনে রাখবে না। আবার তার অভিনীত চরিত্রগুলোও তেমন শক্তিশালী নয়। এ জন্য কারও প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে পারবেন না রাশমিকা।’রেডিটেও রাশমিকার অভিনয় নিয়ে কাটাছেঁড়া হয়েছে। বিশেষ করে রাশমিকার সংলাপ বলার ধরন নিয়ে আপত্তি রয়েছে নেটিজেনদের। একজনের কথায়, ‘সংলাপ বলার ধরনের দিকে রাশমিকার মন দেওয়া উচিত। হয়তো চেষ্টা করলে পারবেন।’ আরেক সমালোচকের কথায়, ‘শুধুমাত্র সৌন্দর্য ও সৌভাগ্যের জন্য এগিয়ে যাচ্ছে রাশমিকা।’তবে রাশমিকার অনুরাগীরা এসব দাবি মানতে নারাজ। তাদের কথায়, ‘ক্যারিয়ারের শুরুর দিকেই সাফল্য পেয়েছেন রাশমিকা। এখনও অনেক সময় রয়েছে। অভিনয়েও তিনি সকলকে চমকে দেবেন।’উল্লেখ্য, দক্ষিণী বিনোদন দুনিয়ায় আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাশমিকা। ২০২১-এ ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে অভিনয়ের পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তারপরে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে নজর কাড়েন অভিনেত্রী।এনএন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×