হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি চালু, চলবে ১টা ৪০ মিনিট পর্যন্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার থেকে লেনদেনের সময় পরিবর্তন কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা প্রায় এক ঘণ্টা কমানো হয়েছে।

এখন থেকে রমজান মাসে ডিএসই ও সিএসইতে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে। পোস্ট ক্লোজিং সেশনে শেয়ারের নতুন কোনো দাম প্রস্তাব করা যাবে না, তবে দিনের ক্লোজিং দামে শেয়ার ও ইউনিট কেনাবেচা করার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এর আগে গতকাল পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হতো। ঈদের ছুটির পর পুনরায় আগের সময়সূচিতে লেনদেন ফিরবে। অন্যদিকে রমজান মাস উপলক্ষ্যে আজ থেকে ডিএসই ও সিএসইর দাফতরিক কার্যক্রমের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর উভয় স্টক এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রম ফের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি চালু, চলবে ১টা ৪০ মিনিট পর্যন্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি চালু, চলবে ১টা ৪০ মিনিট পর্যন্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার থেকে লেনদেনের সময় পরিবর্তন কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা প্রায় এক ঘণ্টা কমানো হয়েছে।এখন থেকে রমজান মাসে ডিএসই ও সিএসইতে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে। পোস্ট ক্লোজিং সেশনে শেয়ারের নতুন কোনো দাম প্রস্তাব করা যাবে না, তবে দিনের ক্লোজিং দামে শেয়ার ও ইউনিট কেনাবেচা করার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।এর আগে গতকাল পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হতো। ঈদের ছুটির পর পুনরায় আগের সময়সূচিতে লেনদেন ফিরবে। অন্যদিকে রমজান মাস উপলক্ষ্যে আজ থেকে ডিএসই ও সিএসইর দাফতরিক কার্যক্রমের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর উভয় স্টক এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রম ফের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে।এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×