হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন


গাজীপুর, ০৬ ডিসেম্বর – গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শামীম।

স্থানীয় বাসিন্দা ফয়সাল খান তুর্য বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ‘বলাকা কমিউটার’ ট্রেনটি বিকালে কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। স্টেশন ছাড়ার মুহূর্তেই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ শোনা যায়। এর পরপর ট্রেনের গতি কমে আসে এবং ইঞ্জিন থেকে ছিটকে পড়া মবিল যাত্রীদের শরীরে লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

স্টেশন মাস্টার শামীম বলেন, হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিকল্প ইঞ্জিন আনতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কাজ করছে বলে জানান তিনি।

এদিকে ইঞ্জিন বিকলের কারণে আশপাশের কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সন্ধ্যা সাড়ে ৬টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ০৬ ডিসেম্বর – গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শামীম।স্থানীয় বাসিন্দা ফয়সাল খান তুর্য বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ‘বলাকা কমিউটার’ ট্রেনটি বিকালে কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। স্টেশন ছাড়ার মুহূর্তেই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ শোনা যায়। এর পরপর ট্রেনের গতি কমে আসে এবং ইঞ্জিন থেকে ছিটকে পড়া মবিল যাত্রীদের শরীরে লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।স্টেশন মাস্টার শামীম বলেন, হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিকল্প ইঞ্জিন আনতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কাজ করছে বলে জানান তিনি।এদিকে ইঞ্জিন বিকলের কারণে আশপাশের কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সন্ধ্যা সাড়ে ৬টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×