হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রীপুরে মায়ের সঙ্গে কারাগারে ৭ মাসের শিশু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন


গাজীপুর,০৪ জানুয়ারি – মাদক মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকা থেকে গ্রেপ্তার মায়ের সঙ্গে ৭ মাসের দুগ্ধজাত শিশু সাওদাকেও কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) শিশুসহ মাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাশেম।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

অভিযুক্ত মা আছমা আক্তার (৩২) শ্রীপুর উপজেলার কাওরাইদ (কালীবাড়ি) এলাকার আলমের স্ত্রী এবং ইয়াকুব আলীর মেয়ে। সাত মাসের শিশু সাওদা আছমার মেয়ে।

শ্রীপুর থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) আমিনুর রহমান ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মাদক ব্যবসায়ী আলমকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে আলমের বসতঘর থেকে ৫০০ গ্রাম গাজাসহ তার স্ত্রী আছমাকে গ্রেপ্তার করা হয়। তাদের ঘরে সাত মাসের দুগ্ধজাত শিশু ছিল। শিশু সাওদাকে দেখাশোনা করার মত কেউ না থাকায় শিশুর যত্নে ঘাটতি না হওয়ার জন্য তাকেও তার মায়ের সঙ্গে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ওই নারী ও তার স্বামী আলমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অভিযুক্ত আছমাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে থানা হাজতে রাখা হয়। শিশুটির যেন কোনো অযত্ন না হয় তাই শিশুটিকেও তার মায়ের সঙ্গে রাখা হয়। শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শ্রীপুরে মায়ের সঙ্গে কারাগারে ৭ মাসের শিশু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রীপুরে মায়ের সঙ্গে কারাগারে ৭ মাসের শিশু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর,০৪ জানুয়ারি – মাদক মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকা থেকে গ্রেপ্তার মায়ের সঙ্গে ৭ মাসের দুগ্ধজাত শিশু সাওদাকেও কারাগারে পাঠানো হয়েছে।শুক্রবার (৩ জানুয়ারি) শিশুসহ মাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাশেম।অভিযুক্ত মা আছমা আক্তার (৩২) শ্রীপুর উপজেলার কাওরাইদ (কালীবাড়ি) এলাকার আলমের স্ত্রী এবং ইয়াকুব আলীর মেয়ে। সাত মাসের শিশু সাওদা আছমার মেয়ে।শ্রীপুর থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) আমিনুর রহমান ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মাদক ব্যবসায়ী আলমকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে আলমের বসতঘর থেকে ৫০০ গ্রাম গাজাসহ তার স্ত্রী আছমাকে গ্রেপ্তার করা হয়। তাদের ঘরে সাত মাসের দুগ্ধজাত শিশু ছিল। শিশু সাওদাকে দেখাশোনা করার মত কেউ না থাকায় শিশুর যত্নে ঘাটতি না হওয়ার জন্য তাকেও তার মায়ের সঙ্গে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ওই নারী ও তার স্বামী আলমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অভিযুক্ত আছমাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে থানা হাজতে রাখা হয়। শিশুটির যেন কোনো অযত্ন না হয় তাই শিশুটিকেও তার মায়ের সঙ্গে রাখা হয়। শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৪ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×