হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রীলঙ্কায় সাবেক এমপিদের পেনশন সুবিধা বাতিল, বিল পাস পার্লামেন্টে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন


শ্রীলঙ্কা, ১৮ ফেব্রুয়ারি – শ্রীলঙ্কায় সাবেক সংসদ সদস্য এবং প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রীদের জন্য নির্ধারিত পেনশন সুবিধা বাতিল করা হয়েছে। এর ফলে এখন থেকে কোনো সাবেক এমপি বা প্রয়াত এমপির স্ত্রী আর সরকারি আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন না।

বিচারবিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা পার্লামেন্টে এই সিদ্ধান্ত ঘোষণা করেন এবং মন্তব্য করেন যে জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক দেখেন তখন তারা মনে করেন এমপিরা পেনশন পাওয়ার যোগ্য নন। এর আগে এমপিদের পেনশন বাতিলসংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করা হয় এবং তা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।

আরও পড়ুন

হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সরানোর ইঙ্গিত ট্রাম্পের: পুল বানানোর দাবিকে বললেন ‘ভুয়া খবর’

২২৫ আসনের সংসদে ১৫৪ জন সদস্য এই বিলের পক্ষে ভোট প্রদান করেন। উল্লেখ্য যে ২০২১ সালের পর থেকে করোনাভাইরাস মহামারি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি গভীর সংকটে রয়েছে। এ প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে।

দায়িত্ব গ্রহণের পর তিনি ধাপে ধাপে এমপিদের আবাসন এবং যানবাহন ও দেহরক্ষীর সুবিধা বাতিল করেন। সর্বশেষ পেনশন সুবিধাও বাতিল করা হলো। তবে এই বিলের বিরোধিতা করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। পার্লামেন্টে তিনি বলেন যে পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে এবং এটি বাতিল হলে তারা দ্বিধাহীনভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

শ্রীলঙ্কায় সাবেক এমপিদের পেনশন সুবিধা বাতিল, বিল পাস পার্লামেন্টে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রীলঙ্কায় সাবেক এমপিদের পেনশন সুবিধা বাতিল, বিল পাস পার্লামেন্টে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] শ্রীলঙ্কা, ১৮ ফেব্রুয়ারি – শ্রীলঙ্কায় সাবেক সংসদ সদস্য এবং প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রীদের জন্য নির্ধারিত পেনশন সুবিধা বাতিল করা হয়েছে। এর ফলে এখন থেকে কোনো সাবেক এমপি বা প্রয়াত এমপির স্ত্রী আর সরকারি আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন না।বিচারবিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা পার্লামেন্টে এই সিদ্ধান্ত ঘোষণা করেন এবং মন্তব্য করেন যে জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক দেখেন তখন তারা মনে করেন এমপিরা পেনশন পাওয়ার যোগ্য নন। এর আগে এমপিদের পেনশন বাতিলসংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করা হয় এবং তা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।২২৫ আসনের সংসদে ১৫৪ জন সদস্য এই বিলের পক্ষে ভোট প্রদান করেন। উল্লেখ্য যে ২০২১ সালের পর থেকে করোনাভাইরাস মহামারি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি গভীর সংকটে রয়েছে। এ প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে।দায়িত্ব গ্রহণের পর তিনি ধাপে ধাপে এমপিদের আবাসন এবং যানবাহন ও দেহরক্ষীর সুবিধা বাতিল করেন। সর্বশেষ পেনশন সুবিধাও বাতিল করা হলো। তবে এই বিলের বিরোধিতা করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। পার্লামেন্টে তিনি বলেন যে পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে এবং এটি বাতিল হলে তারা দ্বিধাহীনভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন।এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×