হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ ডিসেম্বর – ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য ও বৈরিতা নেই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চরমোনাই পীর বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা বা লুটতরাজ করে যাতে কেউ আমাদের মধ্যে কোনো বিভেদ ও বিভ্রান্তি ছড়াতে না পারে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বাংলাদেশের মানুষ সচেতন থেকে নিজ উদ্যোগে পাহারা দিয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্টদের পক্ষাবলম্বন করে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনি প্রচার করে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে আসছে। দেশবিরোধী অপশক্তি অতীতে কোনো ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। ইনশাআল্লাহ।

এ ছাড়া তিনি বলেন, আমরা এদেশে বসে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যার ধর্ম তাকে পালনে নিরাপত্তা প্রদান ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ ডিসেম্বর – ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য ও বৈরিতা নেই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চরমোনাই পীর বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা বা লুটতরাজ করে যাতে কেউ আমাদের মধ্যে কোনো বিভেদ ও বিভ্রান্তি ছড়াতে না পারে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বাংলাদেশের মানুষ সচেতন থেকে নিজ উদ্যোগে পাহারা দিয়েছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্টদের পক্ষাবলম্বন করে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনি প্রচার করে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে আসছে। দেশবিরোধী অপশক্তি অতীতে কোনো ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। ইনশাআল্লাহ। এ ছাড়া তিনি বলেন, আমরা এদেশে বসে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যার ধর্ম তাকে পালনে নিরাপত্তা প্রদান ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে। সূত্র: কালবেলা আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×