বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া পৌরসভা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে পৌর যুবদলের আওতাধীন ওয়ার্ডসহ ১১টি ইউনিটের নেতৃবৃন্দের নিয়ে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া উপজেলা পরিষদ এলাকায় বিএনপির কার্যালয়ে পৌরসভা যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক এডভোকেট মনোহর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলু’র সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চকরিয়া পৌরসভা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও পৌরসভার ওয়ার্ডসহ ১১টি ইউনিটের দায়িত্বরত ওয়ার্ড ও ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ন সম্পাদকসহ বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় চকরিয়া পৌর যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব বলেন, যুবদলকে তৃণমূল পর্যায়ে গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে মাঠ পর্যায়ে ঢেলে সাজানোর লক্ষে কাজ করতে চাই। সেইজন্য নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
তাঁরা বলেন, যুবদলের নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা অমান্য করে সংগঠন পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর সাংগঠনিক প্রদক্ষেপ নেবে চকরিয়া পৌরসভা যুবদল। তাই যুবদলের সকলস্থরের নেতাকর্মীকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে। কক্সবাজারের মাটি ও মানুষের নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এর হাতকে শক্তিশালী করার মাধ্যমে যুবদলকে একটি আর্দশ সংগঠন হিসেবে তৈরি করতে সবাইকে অতন্দ্রপ্রহরীর ভুমিকা পালন করতে হবে। # ##




মন্তব্য করুন