হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংসদ নির্বাচন: ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস লেনদেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন


ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অবৈধ লেনদেন ও অপব্যবহার রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর বা আইবিএফটি এবং পি টু পি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত নির্বাচনের সময় অর্থের অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে যে নির্বাচন চলাকালীন এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি সেবাদাতা প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

এছাড়া সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা এবং কোনো লেনদেন সন্দেহজনক বা অস্বাভাবিক মনে হলে দ্রুততম সময়ের মধ্যে তা সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সংসদ নির্বাচন: ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস লেনদেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংসদ নির্বাচন: ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস লেনদেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অবৈধ লেনদেন ও অপব্যবহার রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর বা আইবিএফটি এবং পি টু পি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত নির্বাচনের সময় অর্থের অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে যে নির্বাচন চলাকালীন এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি সেবাদাতা প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে।এছাড়া সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা এবং কোনো লেনদেন সন্দেহজনক বা অস্বাভাবিক মনে হলে দ্রুততম সময়ের মধ্যে তা সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×