হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সকালে খালি পেটে কমলার রস পান করা কি নিরাপদ?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন


আমরা অনেকেই সকালে ফলের রস খাওয়া স্বাস্থ্যকর বলে মনে করে থাকি। কমলার রস বিশ্বব্যাপী সবচেয়ে সুস্বাদু সকালের নাস্তার একটি অংশ। কিন্তু সকালে প্রথমে এটি খাওয়া স্বাস্থ্যকর কিনা তা নিয়ে বিতর্ক চলছে। বলা হয়, কমলার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সি এবং কোলাজেন সরবারহ করে। সেইসঙ্গে এতে কোষ সুরক্ষার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি ক্ষতিকর কোলেস্টেরল এবং রক্তচাপ কমিয়ে হৃদযন্ত্র ভালো রাখে। স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু সকালে খালি পেটে কমলার রস পান করা কি নিরাপদ? চলুন জেনে নেওয়া যাক।

কমলার রস দিয়ে দিন শুরু করলে কী হয়?

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

কমলার রস দিয়ে দিন শুরু করলে তা আপনাকে সতেজ রাখতে পারে। এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাসিয়াম এবং ফোলেটের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। মার্কিন কৃষি বিভাগের (USDA) মতে, এক কাপ (প্রায় ২৪৯ গ্রাম) কমলার রসে প্রায় ১২২ ক্যালোরি, মোট কার্বোহাইড্রেটের ২৮.৬ গ্রাম, ২১ গ্রাম চিনি, ১.৭ গ্রাম প্রোটিন এবং ৪৪৩ মিলিগ্রাম পটাসিয়াম থাকে।

কমলার রস একটি পুষ্টিকর শক্তি যা কোষের ক্ষতি প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। এটি হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এবং ক্যান্সার সহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। তাছাড়া, যাদের কিডনিতে পাথর আছে তারা প্রতিদিন কমলার রস পান করলে উপকৃত হতে পারেন। কমলার রস প্রস্রাবের পিএইচ বৃদ্ধি করে এবং এটিকে আরও ক্ষারীয় করে তোলে, যার অর্থ কম অ্যাসিডিক প্রস্রাব কিডনিতে পাথরের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত।

পেটের সমস্যা থাকলে সকালে কমলার রস খাওয়া যাবে?

ডায়াবেটিস রোগীদের কি সকালের নাস্তায় কমলার রস খাওয়া উচিত?

সাধারণত, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য কমলা একটি নিরাপদ ফল। এর মাঝারি গ্লাইসেমিক সূচক প্রায় ৪৩। তবে কমলার রস পান করা কমলা খাওয়ার মতো নয়, বিশেষ করে যখন খালি পেটে করা হয়। সকালে কমলার রস পান করলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে, কারণ এতে ফ্রুক্টোজ বেশি এবং ফাইবারের পরিমাণ কম থাকে। এটি বিশেষ করে ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিসের ঝুঁকি আগে আছে তাদের জন্য সত্য।

ফল না রস?

কমলার রসের চেয়ে পুরো কমলা খাওয়া ভালো, কারণ পুরো কমলায় বেশি ফাইবার থাকে, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। আস্ত কমলা খেলে তা বেশি পেট ভরাতে পারে এবং তাতে আরও পুষ্টি থাকে, যা রস বের করার সময় বাদ দিয়ে দিতে হয়।

কমলা খান বা কমলার রস পান করুন, পরিমিত খাওয়া গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সেবনের ফলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যার মধ্যে রয়েছে: বুক জ্বালাপোড়া, ডায়রিয়া, বমি বমি ভাব এবং বমির মতো হজমজনিত সমস্যা। অতিরিক্ত কমলা বা কমলার রস খেলে শর্করার মাত্রা বৃদ্ধি, হজমের সমস্যা এবং দাঁতের এনামেল ক্ষয় হতে পারে।

এনএন


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সকালে খালি পেটে কমলার রস পান করা কি নিরাপদ?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সকালে খালি পেটে কমলার রস পান করা কি নিরাপদ?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
Print Image
[ad_1] আমরা অনেকেই সকালে ফলের রস খাওয়া স্বাস্থ্যকর বলে মনে করে থাকি। কমলার রস বিশ্বব্যাপী সবচেয়ে সুস্বাদু সকালের নাস্তার একটি অংশ। কিন্তু সকালে প্রথমে এটি খাওয়া স্বাস্থ্যকর কিনা তা নিয়ে বিতর্ক চলছে। বলা হয়, কমলার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সি এবং কোলাজেন সরবারহ করে। সেইসঙ্গে এতে কোষ সুরক্ষার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি ক্ষতিকর কোলেস্টেরল এবং রক্তচাপ কমিয়ে হৃদযন্ত্র ভালো রাখে। স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু সকালে খালি পেটে কমলার রস পান করা কি নিরাপদ? চলুন জেনে নেওয়া যাক।কমলার রস দিয়ে দিন শুরু করলে কী হয়?কমলার রস দিয়ে দিন শুরু করলে তা আপনাকে সতেজ রাখতে পারে। এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাসিয়াম এবং ফোলেটের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। মার্কিন কৃষি বিভাগের (USDA) মতে, এক কাপ (প্রায় ২৪৯ গ্রাম) কমলার রসে প্রায় ১২২ ক্যালোরি, মোট কার্বোহাইড্রেটের ২৮.৬ গ্রাম, ২১ গ্রাম চিনি, ১.৭ গ্রাম প্রোটিন এবং ৪৪৩ মিলিগ্রাম পটাসিয়াম থাকে।কমলার রস একটি পুষ্টিকর শক্তি যা কোষের ক্ষতি প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। এটি হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এবং ক্যান্সার সহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। তাছাড়া, যাদের কিডনিতে পাথর আছে তারা প্রতিদিন কমলার রস পান করলে উপকৃত হতে পারেন। কমলার রস প্রস্রাবের পিএইচ বৃদ্ধি করে এবং এটিকে আরও ক্ষারীয় করে তোলে, যার অর্থ কম অ্যাসিডিক প্রস্রাব কিডনিতে পাথরের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত।পেটের সমস্যা থাকলে সকালে কমলার রস খাওয়া যাবে?ডায়াবেটিস রোগীদের কি সকালের নাস্তায় কমলার রস খাওয়া উচিত?সাধারণত, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য কমলা একটি নিরাপদ ফল। এর মাঝারি গ্লাইসেমিক সূচক প্রায় ৪৩। তবে কমলার রস পান করা কমলা খাওয়ার মতো নয়, বিশেষ করে যখন খালি পেটে করা হয়। সকালে কমলার রস পান করলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে, কারণ এতে ফ্রুক্টোজ বেশি এবং ফাইবারের পরিমাণ কম থাকে। এটি বিশেষ করে ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিসের ঝুঁকি আগে আছে তাদের জন্য সত্য।ফল না রস?কমলার রসের চেয়ে পুরো কমলা খাওয়া ভালো, কারণ পুরো কমলায় বেশি ফাইবার থাকে, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। আস্ত কমলা খেলে তা বেশি পেট ভরাতে পারে এবং তাতে আরও পুষ্টি থাকে, যা রস বের করার সময় বাদ দিয়ে দিতে হয়।কমলা খান বা কমলার রস পান করুন, পরিমিত খাওয়া গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সেবনের ফলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যার মধ্যে রয়েছে: বুক জ্বালাপোড়া, ডায়রিয়া, বমি বমি ভাব এবং বমির মতো হজমজনিত সমস্যা। অতিরিক্ত কমলা বা কমলার রস খেলে শর্করার মাত্রা বৃদ্ধি, হজমের সমস্যা এবং দাঁতের এনামেল ক্ষয় হতে পারে।এনএন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×