হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন




ঢাকা, ১২ মার্চ – দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো রেশন সুবিধা চান সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য বুধবার (১২ মার্চ) খাদ্য উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সই করা চিঠিতে বলা হয়, বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনসহ অফিস সময়ের পরও অতিরিক্ত কাজ করতে হয়। এ জন্য সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত আর্থিক কোনো সুবিধা অর্থাৎ রেশন কিংবা সচিবালয় ভাতা দেওয়া হয় না।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

অন্যদিকে বিভিন্ন দপ্তর/অধিদপ্তর/সংস্থার প্রায় ৮ লাখ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী রেশনের পাশাপাশি বিশেষ/ঝুঁকিভাতাও পাচ্ছেন। ফলে তাদের সঙ্গে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চরম বৈষম্য সৃষ্টি হয়েছে।

২০২০ সালে এ সুবিধা দিতে তৎকালীন খাদ্যমন্ত্রীর কাছে পরিষদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল এবং করোনা পরিস্থিতি বিবেচনায় তখন এ প্রস্তাব নাকচ করে দেওয়া হয় বলে জানিয়েছে সংযুক্ত পরিষদ।

চিঠিতে আরও বলা হয়, এরই মধ্যে প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। তাছাড়া ২০১৫ সালে জাতীয় বেতনস্কেল দেওয়ার পর প্রায় ১০ বছর অতিবাহিত হলেও আর কোনো বেতনস্কেল জারি না হওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের সচিবালয়ের কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ মার্চ – দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো রেশন সুবিধা চান সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য বুধবার (১২ মার্চ) খাদ্য উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সই করা চিঠিতে বলা হয়, বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনসহ অফিস সময়ের পরও অতিরিক্ত কাজ করতে হয়। এ জন্য সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত আর্থিক কোনো সুবিধা অর্থাৎ রেশন কিংবা সচিবালয় ভাতা দেওয়া হয় না।অন্যদিকে বিভিন্ন দপ্তর/অধিদপ্তর/সংস্থার প্রায় ৮ লাখ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী রেশনের পাশাপাশি বিশেষ/ঝুঁকিভাতাও পাচ্ছেন। ফলে তাদের সঙ্গে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চরম বৈষম্য সৃষ্টি হয়েছে।২০২০ সালে এ সুবিধা দিতে তৎকালীন খাদ্যমন্ত্রীর কাছে পরিষদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল এবং করোনা পরিস্থিতি বিবেচনায় তখন এ প্রস্তাব নাকচ করে দেওয়া হয় বলে জানিয়েছে সংযুক্ত পরিষদ।চিঠিতে আরও বলা হয়, এরই মধ্যে প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। তাছাড়া ২০১৫ সালে জাতীয় বেতনস্কেল দেওয়ার পর প্রায় ১০ বছর অতিবাহিত হলেও আর কোনো বেতনস্কেল জারি না হওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের সচিবালয়ের কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×