হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সচিবালয়ে হামলা; রামুতে আত্মগোপনে থাকা আনসার সদস্যকে পুলিশে দিলেন ইউপি সদস্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু ::

রাজধানীর সচিবালয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আনসার সদস্য রামুতে আটক হয়েছেন। আটককৃত মিজানুর রহমান কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের জাফর আলমের ছেলে। আনসার সদস্য মিজানুর রহমান ঘটনার পর রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা নামক এলাকায় রাবার বাগানের পাশে পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। বিষয়টি জানার পর মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় কাউয়ারখোপ ইউপি সদস্য নুরুল ইসলাম গ্রামবাসীর সহায়তায় ওই আনসার সদস্যকে আটক করেন। পরে খবর পেয়ে কক্সবাজার গোয়েন্দা পুলিশের একটি দল এসে তাকে নিয়ে যান।

কাউয়ারখোপ ইউপি সদস্য নুরুল ইসলাম জানিয়েছে- আগেরদিন সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই গ্রামে গিয়ে মিজানুর রহমানকে আটকের চেষ্টা চালালে সে কৌশলে অন্যত্র সটকে পড়েন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, রাবার বাগানের পাশে একটি বাড়িতে সে আত্মগোপনে রয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করেন এবং ডিবি পুলিশে খবর দেন।

কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাবেদ মাহমুদ আনসার সদস্য মিজানুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন- আগেরদিন রাতে তাকে আটকের জন্য ওই এলাকায় অভিযান চালানো হয়েছিলো। পরে ইউপি সদস্য নুরুল ইসলামসহ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

উল্লেখ্য গত ২৫ আগস্ট আনুমানিক ১০ হাজার আনসার সদস্য সচিবালয় এলাকায় হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় চারটি থানায় মামলা দায়ের হয়েছে। এরমধ্যে একটি মামলায় আনসার সদস্য মিজানুর রহমান অভিযুক্ত বলে জানা গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সচিবালয়ে হামলা; রামুতে আত্মগোপনে থাকা আনসার সদস্যকে পুলিশে দিলেন ইউপি সদস্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সচিবালয়ে হামলা; রামুতে আত্মগোপনে থাকা আনসার সদস্যকে পুলিশে দিলেন ইউপি সদস্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু :: রাজধানীর সচিবালয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আনসার সদস্য রামুতে আটক হয়েছেন। আটককৃত মিজানুর রহমান কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের জাফর আলমের ছেলে। আনসার সদস্য মিজানুর রহমান ঘটনার পর রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা নামক এলাকায় রাবার বাগানের পাশে পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। বিষয়টি জানার পর মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় কাউয়ারখোপ ইউপি সদস্য নুরুল ইসলাম গ্রামবাসীর সহায়তায় ওই আনসার সদস্যকে আটক করেন। পরে খবর পেয়ে কক্সবাজার গোয়েন্দা পুলিশের একটি দল এসে তাকে নিয়ে যান। কাউয়ারখোপ ইউপি সদস্য নুরুল ইসলাম জানিয়েছে- আগেরদিন সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই গ্রামে গিয়ে মিজানুর রহমানকে আটকের চেষ্টা চালালে সে কৌশলে অন্যত্র সটকে পড়েন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, রাবার বাগানের পাশে একটি বাড়িতে সে আত্মগোপনে রয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করেন এবং ডিবি পুলিশে খবর দেন। কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাবেদ মাহমুদ আনসার সদস্য মিজানুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন- আগেরদিন রাতে তাকে আটকের জন্য ওই এলাকায় অভিযান চালানো হয়েছিলো। পরে ইউপি সদস্য নুরুল ইসলামসহ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে। উল্লেখ্য গত ২৫ আগস্ট আনুমানিক ১০ হাজার আনসার সদস্য সচিবালয় এলাকায় হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় চারটি থানায় মামলা দায়ের হয়েছে। এরমধ্যে একটি মামলায় আনসার সদস্য মিজানুর রহমান অভিযুক্ত বলে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×