হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সড়ক আছে, ইট নেই : ২০ বছর দুর্ভোগে পেকুয়ার কাদিরপাড়া গ্রামের মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের কাদিরপাড়া, পেন্ডার পাড়া, কাঞ্চন পাড়া, এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম দেড় কিলোমিটার দৈর্ঘ্যের কাদির পাড়ার এই সড়ক। বর্তমানে পুরো সড়কজুড়ে কাদা আর গর্ত। দুই যুগ ধরে সড়কটির উন্নয়নে নজর পড়েনি কোনো দফতরের।

স্থানীয় বাসিন্দা ও পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটির আংশিক উন্নয়ন করে। এরপর আর কোনো উন্নয়ন হয়নি। সাম্প্রতিক সময়ে কিছু মাটি ফেলা হলেও তা বর্ষায় ধুয়ে গিয়ে কাদা হয়ে গেছে।

এই সড়ক দিয়ে টইটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, টইটং উচ্চ বিদ্যালয়, নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহেরা একাডেমি, ইকরা স্কুল অ্যান্ড কলেজ, ফারুকীয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী চলাচল করে। প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হয় তাদের।

এ ব্যাপারে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়সাল আকবর চৌধুরী বলেন, ইউএনও বরাবর আবেদন করেছি। খুইল্যা মিয়া সওদাগরের দোকান হতে নুরুল ইসলাম সওদাগরের দোকান পর্যন্ত সড়কটি ইট বিছিয়ে পাকা করার দাবি জানিয়েছি। দীর্ঘদিন ধরে কাদা মাড়িয়ে মানুষকে চলতে হচ্ছে। প্রায় সাত হাজার মানুষের একমাত্র চলাচল মাধ্যম এ সড়কটি। যুগ যুগ ধরে অবহেলা আর উন্নয়ন বঞ্চিত রয়ে গেছে সড়কটি। সড়কটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন চৌধুরী বলেন, গ্রামীণ রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। যেসব রাস্তায় মানুষের চলাচল বেশি এবং কষ্টসাধ্য, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। আবেদনটি পেয়েছি, ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সড়ক আছে, ইট নেই : ২০ বছর দুর্ভোগে পেকুয়ার কাদিরপাড়া গ্রামের মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সড়ক আছে, ইট নেই : ২০ বছর দুর্ভোগে পেকুয়ার কাদিরপাড়া গ্রামের মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের কাদিরপাড়া, পেন্ডার পাড়া, কাঞ্চন পাড়া, এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম দেড় কিলোমিটার দৈর্ঘ্যের কাদির পাড়ার এই সড়ক। বর্তমানে পুরো সড়কজুড়ে কাদা আর গর্ত। দুই যুগ ধরে সড়কটির উন্নয়নে নজর পড়েনি কোনো দফতরের। স্থানীয় বাসিন্দা ও পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটির আংশিক উন্নয়ন করে। এরপর আর কোনো উন্নয়ন হয়নি। সাম্প্রতিক সময়ে কিছু মাটি ফেলা হলেও তা বর্ষায় ধুয়ে গিয়ে কাদা হয়ে গেছে। এই সড়ক দিয়ে টইটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, টইটং উচ্চ বিদ্যালয়, নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহেরা একাডেমি, ইকরা স্কুল অ্যান্ড কলেজ, ফারুকীয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী চলাচল করে। প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হয় তাদের। এ ব্যাপারে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়সাল আকবর চৌধুরী বলেন, ইউএনও বরাবর আবেদন করেছি। খুইল্যা মিয়া সওদাগরের দোকান হতে নুরুল ইসলাম সওদাগরের দোকান পর্যন্ত সড়কটি ইট বিছিয়ে পাকা করার দাবি জানিয়েছি। দীর্ঘদিন ধরে কাদা মাড়িয়ে মানুষকে চলতে হচ্ছে। প্রায় সাত হাজার মানুষের একমাত্র চলাচল মাধ্যম এ সড়কটি। যুগ যুগ ধরে অবহেলা আর উন্নয়ন বঞ্চিত রয়ে গেছে সড়কটি। সড়কটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন চৌধুরী বলেন, গ্রামীণ রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। যেসব রাস্তায় মানুষের চলাচল বেশি এবং কষ্টসাধ্য, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। আবেদনটি পেয়েছি, ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×