হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সন্তান হত্যার মিথ্যা অভিযোগে ২০ বছর জেলে, অবশেষে মুক্তি!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ জুন ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


ক্য়ানবেরা, ০৫ জুন – অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে খারাপ নারী সিরিয়াল কিলার হিসেবে পরিচিত ক্যাথলিন ফোলবিগ। এমনকি নিজেরই চার শিশু সন্তানকে হত্যার অভিযোগে দীর্ঘ ২০ বছর ধরে কারাভোগ করেছেন তিনি।

কিন্তু সাম্প্রতিক এক অনুসন্ধানে বিজ্ঞানীরা মনে করছেন নিজের শিশুদের হত্যা করেনি ক্যাথলিন। তারা স্বাভাবিকভাবেই মারা যেতে পারে। তাই নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে সেই অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

মূলত ২০০৩ সালে সন্তানদের হত্যার অভিযোগে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৯৮৯ এবং ১৯৯৯ সালের মধ্যে ক্যাথলিনের চার সন্তানেরই মৃত্যু হয়। তখন অভিযোগ করা হয়েছিলো সে তার চার সন্তান, ক্যালেব, প্যাট্রিক, সারা এবং লরাকে এক দশক ধরে হত্যা করেছে। তার বিচারে প্রসিকিউটররা অভিযোগ করেন, সে শিশুদের শ্বাসরোধ করে হত্যা করেছিল।

তবে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ক্যাথলিন ফোলবিগ।

কিন্তু সাম্প্রতিক এক অনুসন্ধানে বিজ্ঞানীরা মনে করছেন শিশুরা স্বাভাবিকভাবেই মারা যেতে পারে। নতুন তদন্তে অবসরপ্রাপ্ত বিচারক টম বাথার্স্টের নেতৃত্বে, প্রসিকিউটররা স্বীকার করেছেন জিন মিউটেশন নিয়ে গবেষণা করতে গিয়ে ওই শিশুদের মৃত্যুর বিষয়টি বুঝা গেছে।

নতুন তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) অ্যাটর্নি জেনারেল মাইকেল ডেলি সোমবার ঘোষণা করেন, বাথার্স্টের এতে যুক্তিসঙ্গত সন্দেহ ছিল, সত্যেই ক্যাথলিন তার প্রতিটি সন্তানকে হত্যা করেছেন কিনা?

ফলস্বরূপ নিউ সাউথ ওয়েলসের গভর্নর তাকে সম্পূর্ণ ক্ষমা করেছেন। একইসঙ্গে ক্যাথলিনকে কারাগার থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/০৩ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সন্তান হত্যার মিথ্যা অভিযোগে ২০ বছর জেলে, অবশেষে মুক্তি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সন্তান হত্যার মিথ্যা অভিযোগে ২০ বছর জেলে, অবশেষে মুক্তি!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ জুন ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ক্য়ানবেরা, ০৫ জুন – অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে খারাপ নারী সিরিয়াল কিলার হিসেবে পরিচিত ক্যাথলিন ফোলবিগ। এমনকি নিজেরই চার শিশু সন্তানকে হত্যার অভিযোগে দীর্ঘ ২০ বছর ধরে কারাভোগ করেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক এক অনুসন্ধানে বিজ্ঞানীরা মনে করছেন নিজের শিশুদের হত্যা করেনি ক্যাথলিন। তারা স্বাভাবিকভাবেই মারা যেতে পারে। তাই নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে সেই অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মূলত ২০০৩ সালে সন্তানদের হত্যার অভিযোগে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৯৮৯ এবং ১৯৯৯ সালের মধ্যে ক্যাথলিনের চার সন্তানেরই মৃত্যু হয়। তখন অভিযোগ করা হয়েছিলো সে তার চার সন্তান, ক্যালেব, প্যাট্রিক, সারা এবং লরাকে এক দশক ধরে হত্যা করেছে। তার বিচারে প্রসিকিউটররা অভিযোগ করেন, সে শিশুদের শ্বাসরোধ করে হত্যা করেছিল। তবে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ক্যাথলিন ফোলবিগ। কিন্তু সাম্প্রতিক এক অনুসন্ধানে বিজ্ঞানীরা মনে করছেন শিশুরা স্বাভাবিকভাবেই মারা যেতে পারে। নতুন তদন্তে অবসরপ্রাপ্ত বিচারক টম বাথার্স্টের নেতৃত্বে, প্রসিকিউটররা স্বীকার করেছেন জিন মিউটেশন নিয়ে গবেষণা করতে গিয়ে ওই শিশুদের মৃত্যুর বিষয়টি বুঝা গেছে। নতুন তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) অ্যাটর্নি জেনারেল মাইকেল ডেলি সোমবার ঘোষণা করেন, বাথার্স্টের এতে যুক্তিসঙ্গত সন্দেহ ছিল, সত্যেই ক্যাথলিন তার প্রতিটি সন্তানকে হত্যা করেছেন কিনা? ফলস্বরূপ নিউ সাউথ ওয়েলসের গভর্নর তাকে সম্পূর্ণ ক্ষমা করেছেন। একইসঙ্গে ক্যাথলিনকে কারাগার থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: দেশ রূপান্তরএম ইউ/০৩ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×