হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে মুফতি ইজহারসহ আট আসামি খালাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১০:৫২ অপরাহ্ন


চট্টগ্রাম, ০৪ আগস্ট – সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় খালাস পেয়েছেন চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার মহাপরিচালক ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। একই মামলায় আরও সাতজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক আবু হান্নান এ রায় দেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবদুস সাত্তার সরোয়ার জানান, আসামিদের বিরুদ্ধে সাক্ষীরা অপরাধ প্রমাণ করতে পারেননি। এজন্য আদালত আসামিদের খালাস দিয়েছেন।

খালাস পাওয়া আসামিরা হলেন— মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর রাউজান রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে র‍্যাব। সেদিন ঘটনাস্থল থেকে ধর্মীয় বইসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে ওই ঘটনায় মুফতি ইজহারসহ আটজনের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে মুফতি ইজহারসহ আট আসামি খালাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে মুফতি ইজহারসহ আট আসামি খালাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ০৪ আগস্ট – সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় খালাস পেয়েছেন চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার মহাপরিচালক ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। একই মামলায় আরও সাতজনকে খালাস দেওয়া হয়েছে।সোমবার (৪ আগস্ট) সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক আবু হান্নান এ রায় দেন।ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবদুস সাত্তার সরোয়ার জানান, আসামিদের বিরুদ্ধে সাক্ষীরা অপরাধ প্রমাণ করতে পারেননি। এজন্য আদালত আসামিদের খালাস দিয়েছেন।খালাস পাওয়া আসামিরা হলেন— মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর রাউজান রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে র‍্যাব। সেদিন ঘটনাস্থল থেকে ধর্মীয় বইসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে ওই ঘটনায় মুফতি ইজহারসহ আটজনের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×