ঢাকা, ১৯ সেপ্টেম্বর – ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫’ খসড়া চূড়ান্ত করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৬টি বিষয় নিয়ে আলোচনা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অংশীজনদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সভায় রাজধানী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল- রাজউকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীজনের অংশগ্রহণ বৃদ্ধি, উন্নয়নস্বত্ত্ব বিনিময়, জলাধার ও অন্যান্য আইনের সঙ্গে সমন্বয়, রাজউকের পরিচালনা বোর্ড, কৌশলগত মহাপরিকল্পনা, নগর পুনঃউন্নয়ন এবং ভূমির পুনর্বিন্যাস।
মতবিনিময় সভায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা।




মন্তব্য করুন