হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সপ্তম রাষ্ট্রদূত উশু চ্যাম্পিয়নশিপে উখিয়ার মেয়ে মেহজাবিন ইশা সফলতা: কক্সবাজার উশু স্কুল রানার্স আপ

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

রাষ্ট্রদূত উশু চ্যাম্পিয়নশিপ–২০২৫-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার উশু স্কুল। দেশের বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানের শতাধিক প্রতিভাবান খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে উঠলেও শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় কক্সবাজারের মেয়েদের।

রবিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে সপ্তম রাষ্ট্রদূত উশু চ্যাম্পিয়নশিপ–২০২৫ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় কক্সবাজার উশু দলের খেলোয়াড়রা শৃঙ্খলা, দক্ষতা ও লড়াইয়ের মানসিকতা দিয়ে দর্শক ও আয়োজকদের মন জয় করেন। বিশেষভাবে আলোচনায় আসেন উখিয়ার পালংখালীর মেয়ে মেহজাবিন আনোয়ার ইশা। তার দুর্দান্ত পারফরম্যান্সই দলকে ফাইনালে পৌঁছে দেয়।

বাংলাদেশ উশু ফেডারেশনের তথ্য অনুযায়ী, এবারের আসরে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক খেলোয়াড় অংশ নেন। টানা লড়াই শেষে কক্সবাজার উশু স্কুল ফাইনালে জায়গা করে নিলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়নশিপ মিস করে তারা।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ফাইনাল শেষে আয়োজক কমিটির প্রধান ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মেহজাবিন আনোয়ার ইশা বলেন, “জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দলকে ফাইনালে তুলতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই অর্জন আমার জীবনের বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উশু খেলায় প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি।”

তার পিতা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আনোয়ার ইবনে কামাল বলেন, “আমার মেয়ের সাফল্য কেবল পরিবারের নয়, পুরো উখিয়া ও কক্সবাজারের গর্ব। এই অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে।”

এ অর্জনে কক্সবাজার জুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানান, “এমন সাফল্য শুধু কক্সবাজার নয়, গোটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের। আন্তর্জাতিক অঙ্গনেও কক্সবাজারের ছেলে-মেয়েরা উশু খেলায় সাফল্যের ধারা অব্যাহত রাখবে।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সপ্তম রাষ্ট্রদূত উশু চ্যাম্পিয়নশিপে উখিয়ার মেয়ে মেহজাবিন ইশা সফলতা: কক্সবাজার উশু স্কুল রানার্স আপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সপ্তম রাষ্ট্রদূত উশু চ্যাম্পিয়নশিপে উখিয়ার মেয়ে মেহজাবিন ইশা সফলতা: কক্সবাজার উশু স্কুল রানার্স আপ

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
Print Image
রাষ্ট্রদূত উশু চ্যাম্পিয়নশিপ–২০২৫-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার উশু স্কুল। দেশের বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানের শতাধিক প্রতিভাবান খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে উঠলেও শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় কক্সবাজারের মেয়েদের। রবিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে সপ্তম রাষ্ট্রদূত উশু চ্যাম্পিয়নশিপ–২০২৫ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় কক্সবাজার উশু দলের খেলোয়াড়রা শৃঙ্খলা, দক্ষতা ও লড়াইয়ের মানসিকতা দিয়ে দর্শক ও আয়োজকদের মন জয় করেন। বিশেষভাবে আলোচনায় আসেন উখিয়ার পালংখালীর মেয়ে মেহজাবিন আনোয়ার ইশা। তার দুর্দান্ত পারফরম্যান্সই দলকে ফাইনালে পৌঁছে দেয়। বাংলাদেশ উশু ফেডারেশনের তথ্য অনুযায়ী, এবারের আসরে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক খেলোয়াড় অংশ নেন। টানা লড়াই শেষে কক্সবাজার উশু স্কুল ফাইনালে জায়গা করে নিলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়নশিপ মিস করে তারা। ফাইনাল শেষে আয়োজক কমিটির প্রধান ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মেহজাবিন আনোয়ার ইশা বলেন, “জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দলকে ফাইনালে তুলতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই অর্জন আমার জীবনের বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উশু খেলায় প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি।” তার পিতা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আনোয়ার ইবনে কামাল বলেন, “আমার মেয়ের সাফল্য কেবল পরিবারের নয়, পুরো উখিয়া ও কক্সবাজারের গর্ব। এই অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে।” এ অর্জনে কক্সবাজার জুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানান, “এমন সাফল্য শুধু কক্সবাজার নয়, গোটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের। আন্তর্জাতিক অঙ্গনেও কক্সবাজারের ছেলে-মেয়েরা উশু খেলায় সাফল্যের ধারা অব্যাহত রাখবে।”

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×