হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সবার আগে নির্বাচনী সংস্কার দরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন


সিরাজগঞ্জ, ২২ নভেম্বর – বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে সংস্কারের সঙ্গে সঙ্গে নির্বাচনেরও দ্রুত প্রয়োজন রয়েছে। বিএনপির ৩১ দফাতে সব সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহযোগিতা করা হচ্ছে। আশা করছি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

এ্যানি বলেন, ক্ষমতায় থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে অনেকেই গুম-খুন হয়েছে, এসব অপকর্মে জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি। বিচার প্রক্রিয়াও এখনো শুরু হয়নি। এজন্য সরকারের কাছে দাবি খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে।

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার ভিপি, ইউনুস সিকদার, সিনিয়র সহসভাপতি আনিস শিকদার, সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল প্রমুখ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সবার আগে নির্বাচনী সংস্কার দরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সবার আগে নির্বাচনী সংস্কার দরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিরাজগঞ্জ, ২২ নভেম্বর – বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে সংস্কারের সঙ্গে সঙ্গে নির্বাচনেরও দ্রুত প্রয়োজন রয়েছে। বিএনপির ৩১ দফাতে সব সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহযোগিতা করা হচ্ছে। আশা করছি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ্যানি বলেন, ক্ষমতায় থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে অনেকেই গুম-খুন হয়েছে, এসব অপকর্মে জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি। বিচার প্রক্রিয়াও এখনো শুরু হয়নি। এজন্য সরকারের কাছে দাবি খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে।চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার ভিপি, ইউনুস সিকদার, সিনিয়র সহসভাপতি আনিস শিকদার, সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল প্রমুখ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×