হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সব বই প্রাপ্তির সময় বেঁধে দেওয়া সম্ভব নয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – শিক্ষার্থীদের মাঝে সব পাঠ্যবই বিতরণ কবে নাগাদ সম্পন্ন হবে তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

শিক্ষা উপদেষ্টা জানান, কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি। এবছর এমনিতেই ভিন্ন পরিস্থিতি ছিলো। প্রক্রিয়া শুরুই হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে। আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস-কারিকুলাম নতুন হয়েছে। বইয়ের সংখ্যা বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপা হচ্ছে না। দেশের সক্ষমতা কতো সেটা এ বছরই প্রথম দেখা যাচ্ছে। কাজেই কিছুটা দেরি হবে। এ বছরে কখন সবাই সব বই পাবে সেটা জানি না।

তিনি আরও বলেন, দেশের গোডাউনগুলোতে থাকা আর্ট পেপার উদ্ধার করার পরও দেখা গেছে যে, স্থানীয়ভাবে কিছু ঘাটতি রয়েছে। বিদেশ থেকে আর্ট পেপার আমদানির জন্য জাহাজ রওনা দিয়েছে।

এনসিটিবির তথ্যমতে, এবার প্রাথমিক স্তরে ১০ কোটি এবং মাধ্যমিক স্তরে ৩০ কোটি—মোট ৪০ কোটি বইয়ের চাহিদা রয়েছে। ৬ জানুয়ারি পর্যন্ত মাত্র ছয় কোটি বই সরবরাহ করা সম্ভব হয়েছে। ২০১২ সালের কারিকুলামে ফিরে যাওয়া, নতুন করে দরপত্র আহ্বান এবং কার্যাদেশ প্রদানে বিলম্ব এই দেরির অন্যতম কারণ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সব বই প্রাপ্তির সময় বেঁধে দেওয়া সম্ভব নয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সব বই প্রাপ্তির সময় বেঁধে দেওয়া সম্ভব নয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – শিক্ষার্থীদের মাঝে সব পাঠ্যবই বিতরণ কবে নাগাদ সম্পন্ন হবে তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শিক্ষা উপদেষ্টা জানান, কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি। এবছর এমনিতেই ভিন্ন পরিস্থিতি ছিলো। প্রক্রিয়া শুরুই হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে। আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস-কারিকুলাম নতুন হয়েছে। বইয়ের সংখ্যা বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপা হচ্ছে না। দেশের সক্ষমতা কতো সেটা এ বছরই প্রথম দেখা যাচ্ছে। কাজেই কিছুটা দেরি হবে। এ বছরে কখন সবাই সব বই পাবে সেটা জানি না।তিনি আরও বলেন, দেশের গোডাউনগুলোতে থাকা আর্ট পেপার উদ্ধার করার পরও দেখা গেছে যে, স্থানীয়ভাবে কিছু ঘাটতি রয়েছে। বিদেশ থেকে আর্ট পেপার আমদানির জন্য জাহাজ রওনা দিয়েছে।এনসিটিবির তথ্যমতে, এবার প্রাথমিক স্তরে ১০ কোটি এবং মাধ্যমিক স্তরে ৩০ কোটি—মোট ৪০ কোটি বইয়ের চাহিদা রয়েছে। ৬ জানুয়ারি পর্যন্ত মাত্র ছয় কোটি বই সরবরাহ করা সম্ভব হয়েছে। ২০১২ সালের কারিকুলামে ফিরে যাওয়া, নতুন করে দরপত্র আহ্বান এবং কার্যাদেশ প্রদানে বিলম্ব এই দেরির অন্যতম কারণ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×