নোয়াখালী, ৩০ জানুয়ারি – নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। তিনি অভিযুক্তদের দুই ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং অন্যথায় নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আল্টিমেটাম দেন।
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৩ নম্বরে: বাতাসে চরম স্বাস্থ্যঝুঁকি
আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন যে শুক্রবার দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন অস্ত্রধারী সন্ত্রাসীরা তার ৮ থেকে ১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে এবং নদীতে ফেলে দেয়। চিহ্নিত এসব সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় না আনা হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন যে হাতিয়ায় সরকারি তালিকাভুক্ত অস্ত্রধারীদের গ্রেফতার করতে হবে এবং প্রশাসনকে বারবার জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি পরিবর্তন না হলে তিনি নির্বাচনে থাকবেন কি না তা পুনরায় বিবেচনা করবেন।
এর আগে দুপুরে হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় শাপলা কলি প্রতীকের সমর্থকরা আহত হয়েছেন বলে দাবি করেছেন মাসউদ।




মন্তব্য করুন