হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখ পদ শূন্য, প্রত্যাহার ২৩ হাজার রাজনৈতিক মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


ঢাকা, ১ এপ্রিল – জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জানিয়েছেন, দেশে বর্তমানে সরকারি চাকরিতে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিতে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে এক লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে দুই লাখ ৩৩ হাজার ৭২৬ জন, তৃতীয় শ্রেণিতে ছয় লাখ ১৩ হাজার ৮৩৫ জন, চতুর্থ শ্রেণিতে চার লাখ চার হাজার ৫৫৭ জন এবং অন্যান্য শ্রেণিতে সাত হাজার ৯৮০ জন কর্মরত রয়েছেন।

শূন্য পদের পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রথম শ্রেণিতে ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে এক লাখ ৪৬ হাজার ৭৯৯টি, চতুর্থ শ্রেণিতে এক লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে আট হাজার ১৩৬টি পদ ফাঁকা রয়েছে।

একই দিন সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, জনগণকে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

ভুক্তভোগীদের নিজ নিজ দপ্তরে আবেদন করার পরামর্শ দিয়ে তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলো এসব বিষয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখ পদ শূন্য, প্রত্যাহার ২৩ হাজার রাজনৈতিক মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখ পদ শূন্য, প্রত্যাহার ২৩ হাজার রাজনৈতিক মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১ এপ্রিল – জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জানিয়েছেন, দেশে বর্তমানে সরকারি চাকরিতে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে।বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন।তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিতে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে এক লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে দুই লাখ ৩৩ হাজার ৭২৬ জন, তৃতীয় শ্রেণিতে ছয় লাখ ১৩ হাজার ৮৩৫ জন, চতুর্থ শ্রেণিতে চার লাখ চার হাজার ৫৫৭ জন এবং অন্যান্য শ্রেণিতে সাত হাজার ৯৮০ জন কর্মরত রয়েছেন।শূন্য পদের পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রথম শ্রেণিতে ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে এক লাখ ৪৬ হাজার ৭৯৯টি, চতুর্থ শ্রেণিতে এক লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে আট হাজার ১৩৬টি পদ ফাঁকা রয়েছে।একই দিন সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, জনগণকে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।ভুক্তভোগীদের নিজ নিজ দপ্তরে আবেদন করার পরামর্শ দিয়ে তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলো এসব বিষয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এনএন/ ১ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×