হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সহকারী শিক্ষকদের পদনাম ও অগ্রিম বেতন বৃদ্ধি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন


ঢাকা, ২৯ জানুয়ারি – শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও শিক্ষিকা পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর ডিগ্রির জন্য অগ্রিম বর্ধিত বেতনসুবিধা প্রদানের নির্দেশ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী সহকারী শিক্ষকরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ এর সংশ্লিষ্ট বিধি মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে যে চাকরি ও বেতন ভাতার আদেশ ২০১৫ এর ১২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত তদানিন্তন এডুকেশন ডিপার্টমেন্ট মেমোরেন্ডামের তফসিলে সহকারী শিক্ষক ও শিক্ষিকা পদনামটি অন্তর্ভুক্ত করা হলো। একইসঙ্গে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বেতন বৃদ্ধির বিষয়টিও সংযোজন করা হয়েছে। সরকারি এই নির্দেশনাটি ২০১৫ সালের ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সহকারী শিক্ষকদের পদনাম ও অগ্রিম বেতন বৃদ্ধি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সহকারী শিক্ষকদের পদনাম ও অগ্রিম বেতন বৃদ্ধি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জানুয়ারি – শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও শিক্ষিকা পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর ডিগ্রির জন্য অগ্রিম বর্ধিত বেতনসুবিধা প্রদানের নির্দেশ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশটি প্রকাশ করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী সহকারী শিক্ষকরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ এর সংশ্লিষ্ট বিধি মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।আদেশে উল্লেখ করা হয়েছে যে চাকরি ও বেতন ভাতার আদেশ ২০১৫ এর ১২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত তদানিন্তন এডুকেশন ডিপার্টমেন্ট মেমোরেন্ডামের তফসিলে সহকারী শিক্ষক ও শিক্ষিকা পদনামটি অন্তর্ভুক্ত করা হলো। একইসঙ্গে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বেতন বৃদ্ধির বিষয়টিও সংযোজন করা হয়েছে। সরকারি এই নির্দেশনাটি ২০১৫ সালের ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×