ব্রাহ্মণবাড়িয়া, ২৭ আগস্ট – সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া কোনো নির্বাচন সফল হতে পারে না। সহিংসতা শুরু হলে নির্বাচন নষ্ট হয়ে যাবে। নির্বাচন যদি সত্যিই চান তবে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
শারমিন এস মুরশিদ বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। তাই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতায় না জড়াতে। সহিংসতা ঘটলেই এটি কঠিন জায়গায় চলে যাবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে এসেছে। গত বছরের জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় যখন ঢেউয়ের পর ঢেউ জনসমুদ্রে রূপ নিয়েছিল, তখন মনে হয়েছিল স্বয়ং ফেরেশতা নেমে এসেছে। এই ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে তা সময়ই বলবে।
দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, কোনো সঠিক সিস্টেম নেই। দুর্নীতি এত স্তরে ছড়িয়ে আছে যে তা রাতারাতি দূর করা সম্ভব নয়। মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছিল, তেমনি এখন ধৈর্য হারাতে শুরু করেছেন। কিন্তু মাত্র এক বছরের মধ্যে ১৫-১৬ বছরের অনিয়ম-দুর্নীতি কীভাবে ঠিক করা সম্ভব?
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ আগস্ট ২০২৫




মন্তব্য করুন