হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সহিংসতা হ্রাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য উখিয়ায় স্কাসের মানববন্ধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৯:১৯ অপরাহ্ন

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে ” সাম্প্রদায়িক সহিংসতা হ্রাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি শীর্ষক” মানববন্ধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।
বৃহস্পতিবার বিকেলে ইউএনডিপির সহযোগীতায় উখিয়া শহীদ মিনার চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস) এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
স্কাসের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উখিয়ার সাংবাদিক পলাশ বড়ুয়া, ইমাম সমিতি উখিয়ার সভাপতি মৌলানা জাফর আলম, মধ্যরত্না রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা ভিক্ষু, উখিয়া ভৈরব মন্দিরের পুরোহিত হারাধন চক্রবর্তী।
বক্তারা বলেন, কিছু সংখ্যক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্প্রীতি বিনষ্ট করতে সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
অবিলম্বে এসব ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বক্তারা আরো বলেন, গত কয়েক দিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সাম্প্রদায়িক হামলাগুলো দেখেছি, তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
যেখানে শিশুদের নির্যাতন করা হয়েছে। মানুষকে কোপানো হয়েছে। রংপুরের পীরগঞ্জের অনেকগুলো বাড়িতে আগুন দেওয়া হয়েছে। নির্যাতিত অসহায় মানুষকে আমরা রাস্তায় দেখেছি। এরকম বাংলাদেশ আমরা কখনো চাইনি।
তারা বলেন- মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িকতা থাকতে পারে না। যারা এসব জঘন্য কাজ করছে, সরকারকে তাদের কঠোর হাতে দমন করতে হবে।
বক্তারা এসব ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের হেড অব মনিটরিং এস এম মামুন, স্কাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর তৌহিদুল মোস্তফা, আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন, প্রকল্প সমন্বয়কারী হাফিজ-আল- আসাদ, স্কাসের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও উখিয়ার সুশীল সমাজের প্রতিনিধিবর্গ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সহিংসতা হ্রাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য উখিয়ায় স্কাসের মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সহিংসতা হ্রাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য উখিয়ায় স্কাসের মানববন্ধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৯:১৯ অপরাহ্ন
Print Image
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে " সাম্প্রদায়িক সহিংসতা হ্রাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি শীর্ষক" মানববন্ধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)। বৃহস্পতিবার বিকেলে ইউএনডিপির সহযোগীতায় উখিয়া শহীদ মিনার চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস) এ মানববন্ধন কর্মসূচি পালন করে। স্কাসের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উখিয়ার সাংবাদিক পলাশ বড়ুয়া, ইমাম সমিতি উখিয়ার সভাপতি মৌলানা জাফর আলম, মধ্যরত্না রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা ভিক্ষু, উখিয়া ভৈরব মন্দিরের পুরোহিত হারাধন চক্রবর্তী। বক্তারা বলেন, কিছু সংখ্যক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্প্রীতি বিনষ্ট করতে সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অবিলম্বে এসব ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বক্তারা আরো বলেন, গত কয়েক দিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সাম্প্রদায়িক হামলাগুলো দেখেছি, তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যেখানে শিশুদের নির্যাতন করা হয়েছে। মানুষকে কোপানো হয়েছে। রংপুরের পীরগঞ্জের অনেকগুলো বাড়িতে আগুন দেওয়া হয়েছে। নির্যাতিত অসহায় মানুষকে আমরা রাস্তায় দেখেছি। এরকম বাংলাদেশ আমরা কখনো চাইনি। তারা বলেন- মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িকতা থাকতে পারে না। যারা এসব জঘন্য কাজ করছে, সরকারকে তাদের কঠোর হাতে দমন করতে হবে। বক্তারা এসব ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন- আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের হেড অব মনিটরিং এস এম মামুন, স্কাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর তৌহিদুল মোস্তফা, আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন, প্রকল্প সমন্বয়কারী হাফিজ-আল- আসাদ, স্কাসের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও উখিয়ার সুশীল সমাজের প্রতিনিধিবর্গ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×