হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন


ঢাকা, ৯ মার্চ – দেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই।

রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক সাখাওয়াত আলী খান বেশ কিছুদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েন। সে সময় হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং দুই নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাখাওয়াত আলী খান ১৯৪১ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার আগে তিনি প্রায় এক দশক বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘ সময় শিক্ষকতা করে ২০০৮ সালে তিনি অবসরে যান। অবসরের পর পাঁচ বছর তিনি একই বিভাগে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত অনারারি অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন।

সাংবাদিকতা এবং রাজনীতির মিথস্ক্রিয়া নিয়ে তার ব্যাপক গবেষণার কাজ রয়েছে। তার রচিত ত্রিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

এনএন/ ৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ মার্চ – দেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই।রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক সাখাওয়াত আলী খান বেশ কিছুদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েন। সে সময় হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং দুই নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সাখাওয়াত আলী খান ১৯৪১ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার আগে তিনি প্রায় এক দশক বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘ সময় শিক্ষকতা করে ২০০৮ সালে তিনি অবসরে যান। অবসরের পর পাঁচ বছর তিনি একই বিভাগে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত অনারারি অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন।সাংবাদিকতা এবং রাজনীতির মিথস্ক্রিয়া নিয়ে তার ব্যাপক গবেষণার কাজ রয়েছে। তার রচিত ত্রিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।এনএন/ ৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×