দৈনিক আমার দেশের কক্সবাজার ব্যুরো চিফ ও অফিস প্রধান সিনিয়র সাংবাদিক আনছার হোসেনের সহধর্মিণী রোকসানা আক্তার (৩৭) মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ইন্তেকাল করেছেন।
সন্ধ্যায় বুকে ব্যথা অনুভূত হলে হাসপাতালে নেয়া হয়। সেখানে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধে হয়ে মৃত্যু বরেণ করেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি পারিবারিক জীবনে দুই পুত্র সন্তানের মা ।
মরহুমার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আমার দেশ প্রতিনিধি ও ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ সভাপতি আনোয়ার হোছাইন ও সাধারণ সম্পাদক দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ মিছবাহ উদ্দিন।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
তারা আল্লাহর নিকট মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর নিকট সর্বোচ্চ জান্নাত কামনা করেন।
এইছাড়াও শোক প্রকাশ করেছে কক্সবাজার পোস্ট পরিবার।




মন্তব্য করুন