হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাইপ্রাসে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে মিনহাজুল আলমের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


ঢাকা, ৩ জুন – জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে সাইপ্রাসে দায়িত্ব পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

সাক্ষাৎকালে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম আগামী শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে দাপ্তরিক কার্যক্রম শেষে তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য যে, বাংলাদেশের ইতিহাসে মিনহাজুল আলম অষ্টম সেনা কর্মকর্তা, যিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হতে যাচ্ছেন। এর আগে ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি কর্মকর্তা বিভিন্ন দেশে এই দায়িত্ব পালন করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনকারী এই কর্মকর্তা ইতিপূর্বে কুয়েত পুনর্গঠন ও রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘে যোগদানের আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে কর্মরত ছিলেন।

এনএন/ ৩ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সাইপ্রাসে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে মিনহাজুল আলমের সাক্ষাৎ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাইপ্রাসে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে মিনহাজুল আলমের সাক্ষাৎ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩ জুন – জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে সাইপ্রাসে দায়িত্ব পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম আগামী শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে দাপ্তরিক কার্যক্রম শেষে তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।উল্লেখ্য যে, বাংলাদেশের ইতিহাসে মিনহাজুল আলম অষ্টম সেনা কর্মকর্তা, যিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হতে যাচ্ছেন। এর আগে ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি কর্মকর্তা বিভিন্ন দেশে এই দায়িত্ব পালন করেছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনকারী এই কর্মকর্তা ইতিপূর্বে কুয়েত পুনর্গঠন ও রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।জাতিসংঘে যোগদানের আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে কর্মরত ছিলেন।এনএন/ ৩ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×