হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘সাকিবকে নিয়ে সন্দেহ ছিল, এখন ওর চেয়ে সিরিয়াস কেউ নেই’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ১১ আগস্ট – জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হলো নতুন ওয়ানডে অধিনায়কের নাম। সাকিব আল হাসানকে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দায়িত্ব দিলো বিসিবি।

সাকিবের সঙ্গে আলোচনায় ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নামও। শেষ পর্যন্ত অভিজ্ঞতাতেই ভরসা রেখেছে বিসিবি। কেন? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, সাকিবের চেয়ে সিরিয়াস আর কেউ নেই।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আজ (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে আলাপে পাপন বলেন, ‘ওর (সাকিবের) পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার, সাম্প্রতিক সময়ে… গত এক বছর ধরে দেখছি… সেটা হচ্ছে সাকিবকে নিয়ে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না… এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই, ক্রিকেট নিয়ে।’

পাপন যোগ করেন, ‘আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছেই, কন্টিসিউয়াসলি খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল। এই যে এখন বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পেয়েছে, আমার কাছে মনে হয়, সে এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট। এটা আমাদের জন্য খুব বড় বিষয়। ওর সামর্থ্য নিয়ে কখনও কোনও সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না।’

কিন্তু বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি আসর খেলে সাকিব তিন ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব সামলাতে পারবেন? নাকি তাকে কোনো ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া হবে? অধিনায়কত্ব ইস্যুতে সাকিবের অবস্থান কী?

পাপন জানালেন, ‘ওর (সাকিব) সঙ্গে সেরকম আলোচনায় হয়নি। ও দেশে এলে, তারপর বলতে পারব। দীর্ঘ মেয়াদে পরিকল্পনাটাও জানতে হবে। কারণ একসঙ্গে তিনটা ওর ওপর বোঝা হয়ে যাবে। কারণ যে পরিমাণ খেলা আমাদের, কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে কিছু বলাটা এখন কঠিন।’

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘সাকিবকে নিয়ে সন্দেহ ছিল, এখন ওর চেয়ে সিরিয়াস কেউ নেই’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘সাকিবকে নিয়ে সন্দেহ ছিল, এখন ওর চেয়ে সিরিয়াস কেউ নেই’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ আগস্ট – জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হলো নতুন ওয়ানডে অধিনায়কের নাম। সাকিব আল হাসানকে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দায়িত্ব দিলো বিসিবি। সাকিবের সঙ্গে আলোচনায় ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নামও। শেষ পর্যন্ত অভিজ্ঞতাতেই ভরসা রেখেছে বিসিবি। কেন? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, সাকিবের চেয়ে সিরিয়াস আর কেউ নেই। আজ (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে আলাপে পাপন বলেন, ‘ওর (সাকিবের) পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার, সাম্প্রতিক সময়ে… গত এক বছর ধরে দেখছি… সেটা হচ্ছে সাকিবকে নিয়ে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না… এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই, ক্রিকেট নিয়ে।’ পাপন যোগ করেন, ‘আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছেই, কন্টিসিউয়াসলি খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল। এই যে এখন বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পেয়েছে, আমার কাছে মনে হয়, সে এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট। এটা আমাদের জন্য খুব বড় বিষয়। ওর সামর্থ্য নিয়ে কখনও কোনও সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না।’ কিন্তু বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি আসর খেলে সাকিব তিন ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব সামলাতে পারবেন? নাকি তাকে কোনো ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া হবে? অধিনায়কত্ব ইস্যুতে সাকিবের অবস্থান কী? পাপন জানালেন, ‘ওর (সাকিব) সঙ্গে সেরকম আলোচনায় হয়নি। ও দেশে এলে, তারপর বলতে পারব। দীর্ঘ মেয়াদে পরিকল্পনাটাও জানতে হবে। কারণ একসঙ্গে তিনটা ওর ওপর বোঝা হয়ে যাবে। কারণ যে পরিমাণ খেলা আমাদের, কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে কিছু বলাটা এখন কঠিন।’ সূত্র: জাগো নিউজআইএ/ ১১ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×