হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ মে ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

আব্দুস সালাম, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারচক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে কোনো ট্রলারের সাগরে থাকা অবৈধ। বৃহস্পতিবার মধ্যরাতে সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কোস্টগার্ড জাহাজ ‘তাজউদ্দিন’-এর সদস্যরা একটি কাঠের তৈরি সন্দেহভাজন ট্রলার দেখতে পান। ট্রলারটি থামার নির্দেশনা উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তল্লাশিতে ট্রলারটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত সার টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে। আটক ট্রলার ও পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ মে ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপকূলীয় সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারচক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে কোনো ট্রলারের সাগরে থাকা অবৈধ। বৃহস্পতিবার মধ্যরাতে সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কোস্টগার্ড জাহাজ ‘তাজউদ্দিন’-এর সদস্যরা একটি কাঠের তৈরি সন্দেহভাজন ট্রলার দেখতে পান। ট্রলারটি থামার নির্দেশনা উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। তল্লাশিতে ট্রলারটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত সার টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে। আটক ট্রলার ও পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×