কক্সবাজার, ১১ সেপ্টেম্বর – কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব সাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং অপর ২টির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা।
ঘটনাস্থলের আশপাশে থাকা ট্রলারের জেলেদের বরাতে সাজেদ আহমেদ বলেন, বিকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত ২০ থেকে ৩০ টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ২টি স্পিডবোটযোগে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিন্মি করে। পরে ৫ টি ট্রলারসহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
বোট মালিক সমিতির এ নেতা বলেন, ঘটনাটি শোনার পর বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের এখন সঠিক সংখ্যা নিশ্চিত নই।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন