রাঙামাটি, ১১ আগস্ট – রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং নদীর পাড় থেকে কাওলা ত্রিপুরা (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কাওলা ত্রিপুরা সাজেক ইউনিয়নের মাচালং দিপুপাড়ার সরবিন্দু ত্রিপুরার ছেলে। ধারণা করা হচ্ছে উজান থেকে বন্যার পানিতে ভেসে মরদেহটি মাচালং নদীর পাড়ে এসে আটকায়।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সকালে মরদেহটি নদীর পাড়ে দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানালে আমি পুলিশকে জানাই, পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরে মৃতের পরিবারের সদস্যরা মরদেহটিকে শনাক্ত করে।
সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পাওয়ার পর আমাদের টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহের ময়নাতদন্ত চলছে। মৃতের স্ত্রী আবু ত্রিপুরা তাকে শনাক্ত করেছে। মৃত্যুর কারণ আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১১ আগস্ট ২০২৩





মন্তব্য করুন