হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাত গাড়িতে অগ্নিসংযোগসহ ২৪টি ভাঙচুর, ক্ষতিপূরণ দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩০ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩০ জুলাই – অবস্থান কর্মসূচির নামে বিএনপি শনিবার ঢাকা শহরে চলাচলকারী বিভিন্ন পরিবহনের সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ধ্বংস এবং ২৪টি গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তারা গাড়িগুলোর ক্ষতিপূরণ দাবি করেছেন।

রোববার সংগঠনটির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

বিবৃতিতে তারা বলেন, ২০১৪-২০১৫ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারাদেশে পাঁচ হাজার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। ৯২ জন শ্রমিককে হত্যা করে তারা। অতীতের ন্যায় আবারও আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা শুরু করেছে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও কোনোভাবেই বরদাস্ত করা যায় না।

এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করে দেয়ার ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাত গাড়িতে অগ্নিসংযোগসহ ২৪টি ভাঙচুর, ক্ষতিপূরণ দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাত গাড়িতে অগ্নিসংযোগসহ ২৪টি ভাঙচুর, ক্ষতিপূরণ দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জুলাই – অবস্থান কর্মসূচির নামে বিএনপি শনিবার ঢাকা শহরে চলাচলকারী বিভিন্ন পরিবহনের সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ধ্বংস এবং ২৪টি গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তারা গাড়িগুলোর ক্ষতিপূরণ দাবি করেছেন। রোববার সংগঠনটির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী যৌথ বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে তারা বলেন, ২০১৪-২০১৫ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারাদেশে পাঁচ হাজার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। ৯২ জন শ্রমিককে হত্যা করে তারা। অতীতের ন্যায় আবারও আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা শুরু করেছে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করে দেয়ার ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ৩০ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×