হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাত ভাই-বোনকে চাপা দেওয়া ঘাতক পিকআপ চালক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত বাবার ধর্মীয় আচার শেষে ফেরার মুহূর্তে সাত ভাই-বোনকে চাপা দেওয়া ঘাতক পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গ্রেপ্তার চালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল। আজ শনিবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বলেন-সহকারী পরিচালক এএসপি ইমরান খান।
গত ৮ ফেব্রুয়ারি রাতে নিহতদের ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে থানায় মামলা করেন। কিন্তু ঘটনার চার দিনেও চালক বা মালিককে ধরতে না পারায় চাপ অব্যাহত থাকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি। অবশেষে র‌্যাব তাকে গ্রেপ্তারের তথ্য জানাল শুক্রবার রাতে।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

অবশ্য ঘটনার দিন বিকেলে ডুলাহাজারার রংমহল এলাকা থেকে স্থানীয় জনগণ পিকআপটি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করলেও গাড়ির চালককে আটক করতে না পাড়ায় নিহতদের স্বজনসহ বিভিন্ন সংগঠন এনিয়ে ক্ষোভ প্রকাশ করে।

মর্মান্তিক এই ঘটনায় পাঁচভাই নিহত হয়। এক ভাই লাইফ সাপোর্টে। এক বোন পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। প্রাণে বেঁচে যাওয়া আরেক ভাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত। তারা মালুমঘাটের হাসিনাপাড়ার প্রয়াত সুরেশ চন্দ্র শীলের সন্তান। বাবার মৃত্যুর ১০ দিনের মাথায় পিকআপ চাপা দেয় তাদের।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সাত ভাই-বোনকে চাপা দেওয়া ঘাতক পিকআপ চালক গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাত ভাই-বোনকে চাপা দেওয়া ঘাতক পিকআপ চালক গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত বাবার ধর্মীয় আচার শেষে ফেরার মুহূর্তে সাত ভাই-বোনকে চাপা দেওয়া ঘাতক পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান গণমাধ্যমকে নিশ্চিত করেন। গ্রেপ্তার চালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল। আজ শনিবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। বলেন-সহকারী পরিচালক এএসপি ইমরান খান। গত ৮ ফেব্রুয়ারি রাতে নিহতদের ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে থানায় মামলা করেন। কিন্তু ঘটনার চার দিনেও চালক বা মালিককে ধরতে না পারায় চাপ অব্যাহত থাকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি। অবশেষে র‌্যাব তাকে গ্রেপ্তারের তথ্য জানাল শুক্রবার রাতে। অবশ্য ঘটনার দিন বিকেলে ডুলাহাজারার রংমহল এলাকা থেকে স্থানীয় জনগণ পিকআপটি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করলেও গাড়ির চালককে আটক করতে না পাড়ায় নিহতদের স্বজনসহ বিভিন্ন সংগঠন এনিয়ে ক্ষোভ প্রকাশ করে। মর্মান্তিক এই ঘটনায় পাঁচভাই নিহত হয়। এক ভাই লাইফ সাপোর্টে। এক বোন পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। প্রাণে বেঁচে যাওয়া আরেক ভাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত। তারা মালুমঘাটের হাসিনাপাড়ার প্রয়াত সুরেশ চন্দ্র শীলের সন্তান। বাবার মৃত্যুর ১০ দিনের মাথায় পিকআপ চাপা দেয় তাদের।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×