হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাবেক এমপি ইলিয়াসের স্ত্রীর ৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ জানুয়ারি – দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লাহর স্ত্রী ফরিদা ইয়াসমিনের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এই তিনটি হিসাবের মধ্যে মোট ৯৭ লাখ ৭ হাজার টাকা জমা রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফায়েজ এই আদেশ দেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, ফরিদা ইয়াসমিন ও তার স্বামী ইলিয়াস উদ্দীন মোল্লাহ পরস্পরের যোগসাজশে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ২ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৬৫০ টাকার সম্পদ অর্জন করেছেন।

এর পাশাপাশি ফরিদা ইয়াসমিনের নামে থাকা চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৮ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৯৩৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদক এই অর্থ হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তরের অভিযোগে ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাবেক এমপি ইলিয়াসের স্ত্রীর ৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাবেক এমপি ইলিয়াসের স্ত্রীর ৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ জানুয়ারি – দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লাহর স্ত্রী ফরিদা ইয়াসমিনের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এই তিনটি হিসাবের মধ্যে মোট ৯৭ লাখ ৭ হাজার টাকা জমা রয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফায়েজ এই আদেশ দেন।দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, ফরিদা ইয়াসমিন ও তার স্বামী ইলিয়াস উদ্দীন মোল্লাহ পরস্পরের যোগসাজশে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ২ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৬৫০ টাকার সম্পদ অর্জন করেছেন।এর পাশাপাশি ফরিদা ইয়াসমিনের নামে থাকা চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৮ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৯৩৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।দুদক এই অর্থ হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তরের অভিযোগে ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×