ঢাকা, ২৭ জানুয়ারি – জুলাই আন্দোলনের সময় রাজধানীর আফতাবনগরে আল আমিনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
প্রসিকিউশন বিভাগের তথ্য অনুযায়ী, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ গত ২০ জানুয়ারি আসিবুর রহমান খানকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত তখন আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
নির্ধারিত দিনে মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন শুনানিতে অংশ নেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬




মন্তব্য করুন