হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৮ সেপ্টেম্বর – সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত রিমান্ডের এই আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. আব্দুস সালাম। আসামিপক্ষের আইনজীবী বাবুল আক্তার বাবু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকার একটি বাসা তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষে কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুটি মামলা করে দুদক।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৮ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ সেপ্টেম্বর – সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত রিমান্ডের এই আদেশ দেন।এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. আব্দুস সালাম। আসামিপক্ষের আইনজীবী বাবুল আক্তার বাবু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকার একটি বাসা তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষে কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুটি মামলা করে দুদক।সূত্র: জাগো নিউজএনএন/ ২৮ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×