ঢাকা, ০৪ আগস্ট – সাবেক প্রতিমন্ত্রী এবং রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন সংস্থার পক্ষে সহকারী পরিচালক মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদ পদবি ব্যবহার করে প্রভাব খাটিয়ে ভিন্ন কোনো উৎস হতে বা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
আবেদনে আরও বলা হয়, গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মশিউর রহমান রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের নামে রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ রয়েছে। মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার জন্য তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে যেনে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।




মন্তব্য করুন