ঢাকা, ১৫ ডিসেম্বর – সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ঘোষণা দেন। তিনি বলেন, আপিল বিভাগ বেলা ১১টার পর ও হাইকোর্ট বিভাগ দুপুরের পর আর বসবেন না। চেম্বার আদালতের বিচারকাজও বন্ধ থাকবে বলে জানানো হয়।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন।
রোববার দিনগত রাত পৌনে এগারোটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে এক বার্তায় জানিয়েছে সুপ্রিম কোর্ট বার।
সোমবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাযা অনুষ্ঠিত হবে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৫ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন