হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাভারে ৬ হত্যার স্বীকারোক্তি দিলো গ্রেপ্তার হওয়া ভবঘুরে যুবক সম্রাট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন


ঢাকা, ২০ জানুয়ারি – ঢাকার সাভারে পরিত্যক্ত এক ভবন থেকে পোড়া লাশ উদ্ধার হওয়ার পর সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ভবঘুরে যুবক সম্রাট ছয়টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সাভার মডেল থানায় সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট এসব হত্যার সঙ্গে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, সম্রাটকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

এর আগে রোববার সাভার পৌর এলাকা থেকে ৩৫ বছর বয়সি সম্রাটকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সম্রাট সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার প্রয়াত সালামের ছেলে এবং এলাকায় ঘুরে বেড়াতেন।

সংবাদ সম্মেলনে আরাফাতুল ইসলাম বলেন, সম্রাট প্রথমে সাভার পৌর এলাকার মডেল মসজিদের পাশে আসমা নামের এক বৃদ্ধাকে হত্যা করেন। এরপর ২৯ আগস্ট রাতে তিনি সাভার পৌর কমিউনিটি সেন্টারে হাত-পা বেঁধে এক যুবককে হত্যা করেন। ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে ১৯ ডিসেম্বর দুপুরে থানা রোড়ে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের পোড়া লাশ পাওয়া যায়।

পরবর্তীতে ওই স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ক্যামেরার ফুটেজে দেখা যায়, সম্রাট একজনের লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

দুই দিন পর সাভার মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়। ময়নাতদন্তে জানা যায়, ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ দাবি করছে, এই হত্যাকাণ্ডেও সম্রাট জড়িত।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাভারে ৬ হত্যার স্বীকারোক্তি দিলো গ্রেপ্তার হওয়া ভবঘুরে যুবক সম্রাট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাভারে ৬ হত্যার স্বীকারোক্তি দিলো গ্রেপ্তার হওয়া ভবঘুরে যুবক সম্রাট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ জানুয়ারি – ঢাকার সাভারে পরিত্যক্ত এক ভবন থেকে পোড়া লাশ উদ্ধার হওয়ার পর সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ভবঘুরে যুবক সম্রাট ছয়টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।সাভার মডেল থানায় সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট এসব হত্যার সঙ্গে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, সম্রাটকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।এর আগে রোববার সাভার পৌর এলাকা থেকে ৩৫ বছর বয়সি সম্রাটকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সম্রাট সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার প্রয়াত সালামের ছেলে এবং এলাকায় ঘুরে বেড়াতেন।সংবাদ সম্মেলনে আরাফাতুল ইসলাম বলেন, সম্রাট প্রথমে সাভার পৌর এলাকার মডেল মসজিদের পাশে আসমা নামের এক বৃদ্ধাকে হত্যা করেন। এরপর ২৯ আগস্ট রাতে তিনি সাভার পৌর কমিউনিটি সেন্টারে হাত-পা বেঁধে এক যুবককে হত্যা করেন। ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে ১৯ ডিসেম্বর দুপুরে থানা রোড়ে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের পোড়া লাশ পাওয়া যায়।পরবর্তীতে ওই স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ক্যামেরার ফুটেজে দেখা যায়, সম্রাট একজনের লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।দুই দিন পর সাভার মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়। ময়নাতদন্তে জানা যায়, ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ দাবি করছে, এই হত্যাকাণ্ডেও সম্রাট জড়িত।এনএন/ ২০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×