হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সামরিক চাপে ইরান কেন নতি স্বীকার করছে না, কৌতূহলী ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন


ওয়াশিংটন, ২২ ফেব্রুয়ারি – সামরিক চাপ বৃদ্ধির পরও ইরান এখনো নতি স্বীকার করে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হচ্ছে না। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কৌতূহল জেগেছে বলে জানিয়েছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ।

শনিবার ফক্স নিউজের অনুষ্ঠান ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’-এ দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ এই তথ্য জানান।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

তিনি উল্লেখ করেন যে ট্রাম্পের হাতে অনেক বিকল্প রয়েছে, তাই তিনি হতাশার বদলে বরং কৌতূহলী যে ইরান কেন এখনো নতি স্বীকার করেনি।

উইটকফ প্রশ্ন তোলেন, এত ব্যাপক নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েনের পরও ইরান কেন আলোচনার টেবিলে এসে অস্ত্র ত্যাগের ঘোষণা দিচ্ছে না। তাদের সেই অবস্থানে নিয়ে আসাটা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বড় আকারের সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

তেহরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে তারা প্রস্তুত। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টি পারমাণবিক আলোচনার সঙ্গে যুক্ত করতে তারা রাজি নয়।

উইটকফ সতর্ক করে বলেন, ইরান বেসামরিক প্রয়োজনের চেয়ে অনেক বেশি অর্থাৎ ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তারা হয়তো শিল্পমানের বোমা তৈরির উপাদান পাওয়ার খুব কাছাকাছি রয়েছে। এছাড়া ট্রাম্পের নির্দেশে উইটকফ ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র ও বিরোধী নেতা রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সামরিক চাপে ইরান কেন নতি স্বীকার করছে না, কৌতূহলী ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সামরিক চাপে ইরান কেন নতি স্বীকার করছে না, কৌতূহলী ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২২ ফেব্রুয়ারি – সামরিক চাপ বৃদ্ধির পরও ইরান এখনো নতি স্বীকার করে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হচ্ছে না। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কৌতূহল জেগেছে বলে জানিয়েছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ।শনিবার ফক্স নিউজের অনুষ্ঠান ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’-এ দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ এই তথ্য জানান।তিনি উল্লেখ করেন যে ট্রাম্পের হাতে অনেক বিকল্প রয়েছে, তাই তিনি হতাশার বদলে বরং কৌতূহলী যে ইরান কেন এখনো নতি স্বীকার করেনি।উইটকফ প্রশ্ন তোলেন, এত ব্যাপক নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েনের পরও ইরান কেন আলোচনার টেবিলে এসে অস্ত্র ত্যাগের ঘোষণা দিচ্ছে না। তাদের সেই অবস্থানে নিয়ে আসাটা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।ট্রাম্প ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বড় আকারের সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।তেহরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে তারা প্রস্তুত। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টি পারমাণবিক আলোচনার সঙ্গে যুক্ত করতে তারা রাজি নয়।উইটকফ সতর্ক করে বলেন, ইরান বেসামরিক প্রয়োজনের চেয়ে অনেক বেশি অর্থাৎ ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তারা হয়তো শিল্পমানের বোমা তৈরির উপাদান পাওয়ার খুব কাছাকাছি রয়েছে। এছাড়া ট্রাম্পের নির্দেশে উইটকফ ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র ও বিরোধী নেতা রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান।এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×