হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সামাজিক মাধ্যমে ভুয়া ভিডিও ও নমুনা নোটের প্রতারণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন


ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ভিডিও এবং বাজারে সরবরাহকৃত নমুনা নোট ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সম্প্রতি ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আসল নোটের ডিজাইন ও আকার অনুকরণ করে তৈরি বড় আকারের নমুনা নোট বা স্পেসিমেন নোটের ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। একটি অসাধু চক্র এসব নকল নোট ব্যবহার করে অবৈধ বিপণন কার্যক্রম পরিচালনা করছে যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আসল টাকার আদলে তৈরি যেকোনো কাগজ জনসমাগমস্থলে বা বাজারে ব্যবহার করে প্রচারণা চালানো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।

আরও পড়ুন

ইনানীতে অবৈধ ভবন উচ্ছেদে অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে যে এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর বিধান অনুযায়ী শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। আসল নোটের সদৃশ কাগজ তৈরি এবং এর ব্যবহার বা প্রচার থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য জানতে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সামাজিক মাধ্যমে ভুয়া ভিডিও ও নমুনা নোটের প্রতারণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সামাজিক মাধ্যমে ভুয়া ভিডিও ও নমুনা নোটের প্রতারণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ভিডিও এবং বাজারে সরবরাহকৃত নমুনা নোট ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সম্প্রতি ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আসল নোটের ডিজাইন ও আকার অনুকরণ করে তৈরি বড় আকারের নমুনা নোট বা স্পেসিমেন নোটের ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। একটি অসাধু চক্র এসব নকল নোট ব্যবহার করে অবৈধ বিপণন কার্যক্রম পরিচালনা করছে যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আসল টাকার আদলে তৈরি যেকোনো কাগজ জনসমাগমস্থলে বা বাজারে ব্যবহার করে প্রচারণা চালানো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে যে এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর বিধান অনুযায়ী শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। আসল নোটের সদৃশ কাগজ তৈরি এবং এর ব্যবহার বা প্রচার থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য জানতে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×