হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়া উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস)–এর আওতায় ৪৪টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে এসব প্রকল্পে দৈনিক ৫০০ টাকা মজুরিতে সাময়িক কর্মসংস্থান…

কক্সবাজারের উখিয়া উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস)–এর আওতায় ৪৪টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে এসব প্রকল্পে দৈনিক ৫০০ টাকা মজুরিতে সাময়িক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ২ হাজার ৩৮০ জন অদক্ষ নারী-পুরুষ। প্রকল্পগুলোর জন্য বরাদ্দ ১২ কোটি ২৫ লাখ টাকা।

শনিবার (৩ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজাপালং, হলদিয়াপালং, রত্নাপালং, পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নে একযোগে প্রকল্পগুলোর কাজ উদ্বোধন করা হয়। রাজাপালং ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে কাজ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমানসহ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬–২০২৭ অর্থবছরে বিসিআরএস প্রকল্পের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচিটির লক্ষ্য স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা, আত্মনির্ভরশীলতা ও কমিউনিটি পর্যায়ে সহনশীলতা বৃদ্ধি করা।

আরও পড়ুন

কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমদ বলেন, কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের অভ্যন্তরীণ যাতায়াতের রাস্তা নির্মাণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ ও কবরস্থান সংস্কার করা সম্ভব হবে।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়া উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস)–এর আওতায় ৪৪টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। উপজেলার পাঁচটি ইউ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস)–এর আওতায় ৪৪টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে এসব প্রকল্পে দৈনিক ৫০০ টাকা মজুরিতে সাময়িক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ২ হাজার ৩৮০ জন অদক্ষ নারী-পুরুষ। প্রকল্পগুলোর জন্য বরাদ্দ ১২ কোটি ২৫ লাখ টাকা। শনিবার (৩ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজাপালং, হলদিয়াপালং, রত্নাপালং, পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নে একযোগে প্রকল্পগুলোর কাজ উদ্বোধন করা হয়। রাজাপালং ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে কাজ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমানসহ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬–২০২৭ অর্থবছরে বিসিআরএস প্রকল্পের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচিটির লক্ষ্য স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা, আত্মনির্ভরশীলতা ও কমিউনিটি পর্যায়ে সহনশীলতা বৃদ্ধি করা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমদ বলেন, কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের অভ্যন্তরীণ যাতায়াতের রাস্তা নির্মাণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ ও কবরস্থান সংস্কার করা সম্ভব হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×