হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ আগস্ট ২০২৩, ১২:০৭ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাকার নিচে পড়ে নাজমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগমের ছেলে মমিন জানান, আজ ভোরে মায়ের চিকিৎসা করাতে তাকে নিয়ে ঢাকার সদরঘাটে আসি। পরে সেখান থেকে শনির আখড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে মাকে নিয়ে রওনা হই। যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার ম্যানহোলের একটি উঁচু স্লাপের সাথে আমাদের রিকশার চাকাটি জোরে ধাক্কা লাগে। এতে আমার মা রিকশা থেকে ছিটকে সামনে পড়ে যায়। এ সময় পিছন থেকে দ্রুতগামী সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি আমার মায়ের মাথার উপর দিয়ে চলে যায়। আমি রিকশা থেকে নামার আগেই চোখের পলকেই ঘটনাটি ঘটে যায়। পরে মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ভোলার বোরহানউদ্দিনের থানার পখিয়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার স্ত্রী সে।

আরও পড়ুন

বিএনপি নেতা দাবি করে বিতর্কে ইউএনও গোলাম রব্বানী!

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাকার নিচে পড়ে নাজমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা বেগমের ছেলে মমিন জানান, আজ ভোরে মায়ের চিকিৎসা করাতে তাকে নিয়ে ঢাকার সদরঘাটে আসি। পরে সেখান থেকে শনির আখড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে মাকে নিয়ে রওনা হই। যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার ম্যানহোলের একটি উঁচু স্লাপের সাথে আমাদের রিকশার চাকাটি জোরে ধাক্কা লাগে। এতে আমার মা রিকশা থেকে ছিটকে সামনে পড়ে যায়। এ সময় পিছন থেকে দ্রুতগামী সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি আমার মায়ের মাথার উপর দিয়ে চলে যায়। আমি রিকশা থেকে নামার আগেই চোখের পলকেই ঘটনাটি ঘটে যায়। পরে মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ভোলার বোরহানউদ্দিনের থানার পখিয়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার স্ত্রী সে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×