হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিডনি সমুদ্র সৈকতে হামলাকারী সাজিদ আকরাম ছিলেন হায়দরাবাদের বাসিন্দা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন


সিডনি, ১৬ ডিসেম্বর – অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলার সঙ্গে জড়িতদের একজন সাজিদ আকরাম (৫০) হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। হায়দরাবাদে স্নাতক ডিগ্রি অর্জন শেষে ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করে ১৯৯৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় পুলিশের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স ও ভারতীয় একটি সংবাদমাধ্যম।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

গত রোববারের ওই হামলায় অন্তত ১৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৫ জন ছিলেন সাধারণ মানুষ এবং একজন হামলাকারী। এ ছাড়া প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হামলাটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো একটি ‘সন্ত্রাসী হামলা’ কি না, সে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাজিদ আকরাম। তার সঙ্গে থাকা ছেলে নাভিদ আকরাম (২৪) আহত অবস্থায় বেঁচে যান এবং বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কে এই সাজিদ আকরাম?

সাজিদ আকরাম সর্বশেষ ২০২২ সালে ভারতে গিয়েছিলেন। তখন তার কাছে ভারতীয় পাসপোর্ট ছিল। তবে তার দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে—অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং তারা অস্ট্রেলিয়ার নাগরিক।

অস্ট্রেলিয়ায় যাওয়ার পর সাজিদ আকরাম ভেনেরা গ্রোসো নামে ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করেন। পরিবারটি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিল।

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, বাবা ও ছেলে গত মাসে ফিলিপিন্স সফর করেছিলেন। সে সময় সাজিদের কাছে ছিল ভারতীয় পাসপোর্ট এবং নাভিদের কাছে অস্ট্রেলিয়ান পাসপোর্ট। ওই সফরের উদ্দেশ্য, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা বা প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, ১৯৯৮ সালের পর থেকে সাজিদ আকরাম মোট ছয়বার ভারত সফর করেছিলেন, যার বেশিরভাগই ছিল পারিবারিক কারণে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিডনি সমুদ্র সৈকতে হামলাকারী সাজিদ আকরাম ছিলেন হায়দরাবাদের বাসিন্দা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিডনি সমুদ্র সৈকতে হামলাকারী সাজিদ আকরাম ছিলেন হায়দরাবাদের বাসিন্দা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] সিডনি, ১৬ ডিসেম্বর – অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলার সঙ্গে জড়িতদের একজন সাজিদ আকরাম (৫০) হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। হায়দরাবাদে স্নাতক ডিগ্রি অর্জন শেষে ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করে ১৯৯৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় পুলিশের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স ও ভারতীয় একটি সংবাদমাধ্যম।গত রোববারের ওই হামলায় অন্তত ১৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৫ জন ছিলেন সাধারণ মানুষ এবং একজন হামলাকারী। এ ছাড়া প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হামলাটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো একটি ‘সন্ত্রাসী হামলা’ কি না, সে বিষয়টি তদন্তাধীন রয়েছে।প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাজিদ আকরাম। তার সঙ্গে থাকা ছেলে নাভিদ আকরাম (২৪) আহত অবস্থায় বেঁচে যান এবং বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।কে এই সাজিদ আকরাম?সাজিদ আকরাম সর্বশেষ ২০২২ সালে ভারতে গিয়েছিলেন। তখন তার কাছে ভারতীয় পাসপোর্ট ছিল। তবে তার দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে—অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং তারা অস্ট্রেলিয়ার নাগরিক।অস্ট্রেলিয়ায় যাওয়ার পর সাজিদ আকরাম ভেনেরা গ্রোসো নামে ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করেন। পরিবারটি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিল।অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, বাবা ও ছেলে গত মাসে ফিলিপিন্স সফর করেছিলেন। সে সময় সাজিদের কাছে ছিল ভারতীয় পাসপোর্ট এবং নাভিদের কাছে অস্ট্রেলিয়ান পাসপোর্ট। ওই সফরের উদ্দেশ্য, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা বা প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, ১৯৯৮ সালের পর থেকে সাজিদ আকরাম মোট ছয়বার ভারত সফর করেছিলেন, যার বেশিরভাগই ছিল পারিবারিক কারণে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×