হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিদ্দিক বাজারে বিস্ফোরণ : আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৯ মার্চ – রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২২ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সংস্থাটির উপ-প‌রিচালক (ঢাকা) দিনম‌নি শর্মা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এর আগে সকালে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

এদিকে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, সিদ্দিক বাজারে আহতদের সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন। এছাড়া শেখ হাসিনা বার্নে ৯ জন ভর্তি আছেন।

অন্যদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) সাধারণ ডায়েরি নথিভুক্তির পর বুধবার (৮ মার্চ) বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৯ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিদ্দিক বাজারে বিস্ফোরণ : আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিদ্দিক বাজারে বিস্ফোরণ : আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ মার্চ – রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২২ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সংস্থাটির উপ-প‌রিচালক (ঢাকা) দিনম‌নি শর্মা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এদিকে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। তিনি বলেন, সিদ্দিক বাজারে আহতদের সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন। এছাড়া শেখ হাসিনা বার্নে ৯ জন ভর্তি আছেন। অন্যদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) সাধারণ ডায়েরি নথিভুক্তির পর বুধবার (৮ মার্চ) বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৯ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×